সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম :
বক্তাবলীতে ৬ বছরের শিশুকে ধ.র্ষ.ণের অভি.যোগ ২ যুবকের বি.রুদ্ধে ভুলতা-গাউছিয়া সড়ক ভাঙনে চাপ এশিয়ান হাইওয়েতে: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট অটোরিকশা চালক হ.ত্যার প্রতি.বাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ: যানজট দেশের বর্তমান প্রেক্ষাপটে ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়ানো জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী ফতুল্লার বিকাশ ব্যবসায়ী আতিকুল হ.ত্যা মামলার র.হস্য উদঘাটন: গ্রেফ.তার ৬ জুলাই গণঅভ্যুত্থানে গু.লিবি.দ্ধ সাহালমকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান স্ত্রীর সঙ্গে পর.কীয়া স.ন্দেহ: ঘুমন্ত ছোট ভাইকে খু.ন ঐতিহাসিক পঙ্খিরাজ নদী পুনঃখননের দাবীতে সোনারগাঁওয়ে মানববন্ধন ফতুল্লায় পোশাক কারখানার স্টোররুমে এজিএমের ঝুলন্ত মর.দেহ উদ্ধার রাতভর খোঁজাখুঁজি: সকালে লেকে ভাসলো দুই কিশোরের ম.র.দে.হ

ঢাকা-মুন্সীগঞ্জ সড়ক অবরোধ করে জেলা যুবদলের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার
  • Update Time : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ১৯৭ Time View

নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেকের নির্দেশনায় ফতুল্লা থানার ভারপাপ্ত আহ্বায়ক মো. ইসমাইল খান’র নেতৃত্বে ঢাকা-মুন্সিগঞ্জ সড়কে অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে যুবদলের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল ১০টায় গোগনগরে জেলা যুবদল অবরোধের সমর্থনে ঢাকা-মুন্সিগঞ্জ সড়কে অবস্থান নেন যুবদলের নেতৃবৃন্দরা।

সকাল ৯টার দিকে গোগনগর মসজিদ সংলংগ্ন হইতে আশা ফিলিং স্টেশন পেট্রোল পাম্প পর্যন্ত গিয়ে তারা অবস্থান করেন। একটি মালবাহী ট্রাক দিয়ে এলোপাথাড়ি করে রাখা হয়। এসময়ে ঢাকা-মুন্সিগঞ্জ সড়কে প্রায় এক ঘন্টা যানবাহন বন্ধ ছিল।

এসময় মিছিল থেকে নারায়ণগঞ্জ জেলা যুবদলের নেতাকর্মীরা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দাবি করেন। একই সঙ্গে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং বিএনপি সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক সহ দেশব্যাপী বিএনপি নেতৃবৃন্দদের ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও নেতাকর্মীদের কারামুক্ত করার দাবী জানান।

এসময় উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা বিএনপি’র সাধারণ সম্পাদক এডঃ বারি ভূঁইয়া, সহ-সাধারণ সম্পাদক এডঃ খন্দকার আক্তার, ফতুল্লা থানা যুব দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বিপ্লব, সহ-সাধারণ সম্পাদক সৈকত হাসান ইকবাল, যুবদলের নেতা আনিছুর রহমান আনিস, বক্তাবলি ইউনিয়ন যুবদলের নেতা খায়ের, জিয়া , মাসুম, কামাল, সুজন, মিন্টু সরদার, মাহিনূর, কুতুবপুর ইউনিয়নের যুবদলের নেতা জামাল মিয়া, দেওয়ান, ছাত্রদলের নেতা সোহাগ, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সভাপতি আল-আমিন সহ যুবদলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »