রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ওসমান পরিবারের লুট.পাট ও চাঁ.দা.বা.জির বিভিন্ন ক্ষেত্র এখন বিএনপির কতিপয় লোকের দখলে: রফিউর রাব্বি যুবদলের সাবেক সভাপতি খোরশেদের নেতৃত্বে বৃক্ষ রোপন সিদ্ধিরগঞ্জে এইচএসসি পরিক্ষার্থী ও অবিভাবকদের মাঝে টিম খোরশেদের পানি বিতরণ যুবককে পি.টি.য়ে হ.ত্যা.র ঘটনায় ইমামসহ ৬ জনের নামে ফতুল্লা থানায় মামলা কারখানার মেশিনে থেঁ.ত.লে গেছে হাত: মাথায় আ.ঘা.ত লেগে প্রাণ গেল শ্রমিকের বন্দরে এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ছিন.তাই.কারী আখ্যা দিয়ে ফতুল্লায় যুবককে পি.টি.য়ে হ.ত্যা সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে ৩ পুলিশ সদস্যকে কুপিয়ে জখম নারায়ণগঞ্জে হোসিয়ারি শ্রমিক আলমগীর হ.ত্যা: প্রধান আসামিসহ ২ জন গ্রেপ্তার নি.খোঁ.জের ৬ দিন পর ডোবা থেকে অটোরিকশা চালকের লা.শ উদ্ধার

আমাদের উদ্দেশ্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সুরক্ষিত রাখা: এসপি

স্টাফ রিপোর্টার
  • Update Time : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ১৮৪ Time View

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) গোলাম মোহাম্মদ রাসেল বলেছেন, ‘আমাদের উদ্দেশ্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সুরক্ষিত রাখা। এ মহাসড়ক সুরক্ষিত রাখার প্রতিশ্রুতি নিয়ে আমরা সর্বোচ্চ পেশাদারিত্ব নিয়ে কাজ করছি।’ রবিবার (৫ নভেম্বর) বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের প্রথম দিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সার্বিক পরিস্থিতি পরিদর্শন শেষে সাইনবোর্ডে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, আপনারা সকাল থেকে দেখছেন নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন পয়েন্টে প্রায় ৩৫টি জায়গায় আমরা কাজ করছি। এছাড়াও দিন রাত মিলিয়ে আমাদের ৮৪টি মোবাইল টিম কাজ করছে। আমাদের অফিসাররা এটা তদারকি করছে। আমাদের গোয়েন্দা ও ডিবিও কাজ করছে।

এসপি বলেন, আপনারা যে খবর পাচ্ছেন সেটার সাথে আমাদের খবর মিলছে না। অনেক সময় একসাথে পাঁচ ছয়জন একসাথে হৈ-হুল্লোড় করে চলে যায়। আমরা গিয়ে পাই না। আমাদের যেসকল মূল সড়ক আছে আমরা সেগুলো নিয়ে কাজ করছি। ছবি তো ঘরের উঠানেও তুলতে পারে, গলিতেও পারে। তবে যেখানে সাধারণ জনগণ চলাচল করে পন্য পরিবহন হয় সে সড়কগুলো আমরা নিরাপদ রেখেছি।

এ সময় পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »