রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের তিনজনের সলিল সমাধি মদনপুরে গ্যাস লিকেজ থেকে বি.স্ফোর.ণ: দ.গ্ধ ৫ ড্রাম ট্রাকের চা.পা.য় ফতুল্লার ছাত্রদল ও যুবদল নেতা নি.হ.ত রূপগঞ্জে মেঘনার পানি শোধনাগার: প্রতিদিন ৫০ কোটি লিটার পানি পাবে ঢাকাবাসী দিগুবাবুর বাজারে পলিথিনবিরোধী অভিযান: ৬১৩ কেজি জ.ব্দ: জরিমানা নারায়ণগঞ্জের এক নম্বর গড.ফাদার আইভীকে মুক্তি দেওয়া হয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারীর লাইনের তার কাটতে গিয়ে আটক জনি, মিমাংসা করতে চাপ দেয় বিএনপি নেতা সাবেক মেয়র আইভীর বাড়ির সামনে পুলিশের নজরদারি: সিসি ক্যামেরা স্থাপন ফতুল্লায় যুবদল কর্মীদের হাম.লার শিকার বিএনপি নেতা অকিল ভূঁইয়া কারাগার থেকে জামিনে মুক্ত আইভি

বন্দরে সড়ক দুর্ঘনায় মোটর সাইকেল আরোহীর মৃত্যু

বন্দর প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ১৬৮ Time View

নারায়ণগঞ্জের বন্দরে সড়ক দুর্ঘনায় মোটর সাইকেল আরোহী তাহাসান রশিদ নাহিন (২০) নিহত ও তার বন্ধু জিসান আহতের ঘটনায় থানায় সড়ক র্দূঘটনা আইনে মামলা দায়ের হয়েছে।

শনিবার (২১ অক্টোবর) রাতে নিহতের চাচা মনির হোসেন বাদী হয়ে অজ্ঞাত চালককে আসামী করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন। যার মামলা নং- ২৪(১০)২৩ ধারা-৯৮/১০৫ সড়ক পরিবহন আইন ২০১৮। এর আগে গত শুক্রবার (২০ অক্টোবর) রাত পৌনে ১০টায় বন্দর উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্দ ব্রীজের মাঝখানে ওই সড়ক র্দূঘটনাটি ঘটে। নিহত মোটর সাইকেল আরোহী তাহাসান রশিদ নাহিন ঢাকার বংশাল থানার সিক্কাটুলী এলাকার আব্দুর রশিদ মিয়ার ছেলে। আহত মোটর সাইকেল আরোহী জিসান একই এলাকার চাঁন মিয়ার ছেলে। সড়ক র্দূঘটনার সংবাদ পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল এসে র্দূঘটনা কবলিত স্থান থেকে মোটর সাইকেলটি উদ্ধার করে। র্দূঘটনার পর থেকে ঘাতক চালক পলাতক রয়েছে।

মামলার তথ্য সূত্রে জানাগেছে, মামলার বাদী ভাতিজা তাহাসান রশিদ নাহিন ও তার বন্ধু জিসান একই এলাকার গত শুক্রবার রাতে ঢাকা মেট্রো ল ৩৯-৫৬০৫ নাম্বারের একটি মোটর সাইকেল যোগে নোয়াখালী জেলা থেকে ঢাকা উদ্দেশ্যে রওনা হয়। পরে রাত পৌনে ১০টার সময় তাদের বহনকৃত মোটর সাইকেলটি বন্দর উপজেলার ঢাকা -চট্রগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্ধ ব্রীজের মাঝখানে আসলে ওই সময় অজ্ঞাত নামা গাড়ী চালক বেপরোয়া গতিতে গাড়ী চালিয়ে উল্লেখিত মোটর সাইকেলটিকে পিছন দিক থেকে ধাক্কা দিলে ওই সময় দুই বন্ধু মোটর সাইকেল থেকে ছিটকে পরে ওই সময় তাহাসান রশিদ নাহিন অজ্ঞাত গাড়ী চাপায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয় এবং তার সাথে থাকা বন্ধু জিসান মারাত্মক ভাবে আহত হয়।

এ ঘটনায় নিহতের পরিবার বিনা ময়না তদন্তে লাশ দাফনের অনুমতি চেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ কাছে লিখিত ভাবে আবেদন করলে হাইওয়ে কর্তৃপক্ষ আবেদন গ্রহন করে বিনা ময়না তদন্তে লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »