রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে যুবলীগ ও ছাত্রলীগের ৫৬ জনের বিরুদ্ধে পুলিশের মামলা : গ্রেপ্তার ২ (তালিকাসহ) আব্দুর রশিদের হামলায় গুরুতর আহত বৃদ্ধ, মাথায় ১১ সেলাই-অভিযোগ রাষ্ট্রীয় পদক পাওয়া ডুবুরি সাদিকের মৃ.ত্যু নারায়ণগঞ্জে পরীক্ষা শেষে মিছিলে শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি তিন ঘণ্টা পর নিয়ন্ত্রণে আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলসের গোডাউনের আ.গুন শিক্ষামন্ত্রী স্ট্যান্টবাজি ও টেন্ডারবাজিতে ওস্তাদ: হাসনাত আব্দুল্লাহ রথযাত্রায় নিরাপত্তা দিতে নেতাকর্মীদের নির্দেশ মামুন মাহমুদের র‍্যাব সদস্যদের ওপর হা.ম.লা: কক্সবাজার থেকে গ্রেপ্তার গিট্টু রিপন ফতুল্লায় অবৈ.ধ গ্যাস সংযোগ দিতে গিয়ে বি.স্ফো.র.ণ : দ.গ্ধ ৪ দুই ডা.কা.তি মামলায় সংঘ.বদ্ধ চ.ক্রের ৫ সদস্য গ্রেপ্তার: স্বর্ণালংকার ও শট.গান উদ্ধার

বন্দরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বন্দর প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৭৯ Time View

বন্দরে পৃথক অভিযান চালিয়ে ১০৭ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের বৃহম্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে পৃথক দুইটি মাদক মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।

এর আগে ভোর রাত পৌনে ৩টায় বন্দর বাবুপাড়া কমিউনিটি সেন্টারের সামনে একই দিন সকাল সাড়ে ১০টায় বন্দর উপজেলার ফরাজিকান্দাস্থ জনৈক নুরুল হকের ভাড়াটিয়া ঘরে অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো বন্দর থানার ফরাজিকান্দাস্থ বরকত উল্ল্যাহ মিয়ার ছেলে শাকিল (২৩) দড়িসোনাকান্দা এলাকার মৃত শহিদুল্লাহ মিয়ার ছেলে সোহেল (৪৩) ও ফরাজিকান্দা এলাকার মৃত আবুল হোসেন মিয়ার ছেলে সাগর (৪৫) নবীগঞ্জ এলাকার সাত্তার মিয়ার ছেলে রুবেল (৪০) একই এলাকার খোরশেদ মিয়ার ছেলে আলী (৬০) ও কদম রুসুল এলাকার বদল ফকিরের ছেলে বোরহান (৫০)।

গ্রেপ্তারকৃত ৬ মাদক কারবারি বিরুদ্ধে বন্দর থানার এসআই শওকত আলী ও বন্দর ফাঁড়ি এসআই নূর এ আলম বাদী হয়ে বন্দর থানায় পৃথক মাদক মামলা রুজু করেছে।

থানার তথ্য সূত্রে জানা গেছে, বন্দর ফাঁড়ি এসআই নূর ই আলম সিদ্দিকীসহ সঙ্গীয় র্ফোস বৃহস্পতিবার রাত পৌনে ৩টায় বন্দর বাবুপাড়া কমিউনিটি সেন্টারের সামনে অভিযান চালিয়ে ৫৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ নবীগঞ্জ এলাকার সাত্তার মিয়ার ছেলে রুবেল (৪০) একই এলাকার খোরশেদ মিয়ার ছেলে আলী (৬০) ও কদম রুসুল এলাকার বদল ফকিরের ছেলে বোরহান (৫০)।

এ ছাড়াও বন্দর থানার এসআই শওকত আলীসহ সঙ্গীয় র্ফোস বৃহস্পতিবার সকালে বন্দর উপজেলার ফরাজিকান্দাস্থ জনৈক নুরুল হকের ভাড়াটিয়া ঘরে অভিযান চালিয়ে ৫২ পিছ ইয়াবা ট্যাবলেটসহ বন্দর থানার ফরাজিকান্দাস্থ বরকত উল্ল্যাহ মিয়ার ছেলে শাকিল (২৩) দড়িসোনাকান্দা এলাকার মৃত শহিদুল্লাহ মিয়ার ছেলে সোহেল (৪৩) ও ফরাজিকান্দা এলাকার মৃত আবুল হোসেন মিয়ার ছেলে সাগর (৪৫)কে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »