শুক্রবার, ০৮ মে ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিস থেকে দালাল চক্রের সাত সদস্য আটক সিদ্ধিরগঞ্জে তালাবদ্ধ ঘরে নারী পোশাক শ্রমিকের গলা.কা.টা লা.শ উদ্ধার সোনারগাঁওয়ের ৫০৮ বছরের প্রাচীন মসজিদের সংস্কার কাজ পরিদর্শন প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটির র‌্যাবের ওপর হাম.লার পর সাঁড়াশি অভিযান: মা.দক ও অ.স্ত্রসহ আটক ১৩ সিভিল পোশাকে র‌্যাব দেখে হা.ম.লা: হাতে ছিল চা.পা.তি-রা.ম.দা রূপগঞ্জে পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মর্মা.ন্তিক মৃ.ত্যু সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে আ.গুন আড়াইহাজারে বিয়ের খাবার নিয়ে সং.ঘর্ষ: আ.হত ১৫ জেল খাটার অভিজ্ঞতা নিতে ফতুল্লায় শিশু হ.ত্যা: গ্রে.প্তার ৬ কিশোর গভীর নলকূপের ওপর নাসিকের কর ধার্য: বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

বন্দরে নবদম্পত্তির ঝুলন্ত লাশ উদ্ধার

বন্দর প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ১৭৩ Time View

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় নিজ বাড়ি থেকে এক নববিবাহিত দম্পতির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৭ অক্টোবর) রাত দশটার দিকে বন্দরের ২২ নম্বর ওয়ার্ডের র‌্যালি আবাসিক এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- বন্দর উপজেলার চৌধুরীবাড়ী এলাকার আবুল হোসেনের ছেলে মো. কাওসার (৩২) ও তার স্ত্রী শরীয়তপুর জেলার জাহাঙ্গীর আলমের মেয়ে ঝর্ণা আক্তার (১৮)।

বন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক রেজাউল করিম জানান, তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে তারা আত্মহত্যা করেছে।

ওই দম্পতির পরিবারের সদস্য ও প্রতিবেশীরা জানায়, সৌদি থাকা অবস্থায় কাওসারের সাথে মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় হয় ঝর্নার। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দেশে ফিরে এক মাসও হয়নি ঝর্নাকে পরিবারের সম্মতিতে বিয়ে করেন কাওসার। কাওসার এর আগে বিয়ে করেছিলেন, সেই পরিবারে তার একটি সন্তান রয়েছে সেটি তিনি বিয়ের আগে গোপন করেছিলেন। পূর্বের বিয়ে ও সংসার নিয়ে ঝর্না ও কাওসারের মধ্যে দাম্পত্য কলহ সৃষ্টি হয়।

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পরিদর্শক রেজাউল করিম জানান, সোমবার রাতেও একই কারণে তাদের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে ঝর্ণা রাগ করে দরজা বন্ধ করে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। স্ত্রীকে ঝুলতে দেখে কাওসারও অন্য ঘরে ঢুকে একইভাবে আত্মহত্যা করেন।
লাশ দুটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে রয়েছে। পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »