রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের তিনজনের সলিল সমাধি মদনপুরে গ্যাস লিকেজ থেকে বি.স্ফোর.ণ: দ.গ্ধ ৫ ড্রাম ট্রাকের চা.পা.য় ফতুল্লার ছাত্রদল ও যুবদল নেতা নি.হ.ত রূপগঞ্জে মেঘনার পানি শোধনাগার: প্রতিদিন ৫০ কোটি লিটার পানি পাবে ঢাকাবাসী দিগুবাবুর বাজারে পলিথিনবিরোধী অভিযান: ৬১৩ কেজি জ.ব্দ: জরিমানা নারায়ণগঞ্জের এক নম্বর গড.ফাদার আইভীকে মুক্তি দেওয়া হয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারীর লাইনের তার কাটতে গিয়ে আটক জনি, মিমাংসা করতে চাপ দেয় বিএনপি নেতা সাবেক মেয়র আইভীর বাড়ির সামনে পুলিশের নজরদারি: সিসি ক্যামেরা স্থাপন ফতুল্লায় যুবদল কর্মীদের হাম.লার শিকার বিএনপি নেতা অকিল ভূঁইয়া কারাগার থেকে জামিনে মুক্ত আইভি

বন্দরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২

বন্দর প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৭৬ Time View

বন্দরে এক বাড়িতে সম্প্রতি দূর্ধর্ষ ডাকাতি ঘটনায় ডাকাত দলের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে ধামগড় ফাঁড়ি পুলিশ। গ্রেপ্তারকৃতদের ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

এর আগে গত শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাতে বন্দর থানার ফুলহর এলাকায় অভিযান চালিয়ে ওই দুই ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত ডাকাতরা হলো বন্দর থানার ফুলহর এলাকার শাহআলম মিয়ার ছেলে রাশেদ আলম (২৮) ও একই এলাকার আবুল খায়ের মিয়ার ছেলে জাহিদ হাসান (২৬)।

এর আগে গত বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাত ২টা থেকে আড়াইটার মধ্যে যে কোন সময়ে বন্দর থানার ২৭নং ওয়ার্ডের মুরাদপুর এলাকায় এ ডাকাতি ঘটনাটি ঘটে। এ ব্যাপারে ভূক্তভোগী মিলন মিয়া বাদী হয়ে গত শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুরে অজ্ঞাত নামা ৮/৯ জন ডাকাতকে আসামী করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন।

যার মামলা নং- ৩৭(৯)২৩ ধারা- ৩৯৫/৩৯৭ পেনাল কোড-১৮৬০। এ ব্যাপারে ভুক্তভোগী মিলন মিয়া গনমাধ্যমকে জানান, প্রতিদিনের মত বুধবার রাতে খাবার খেয়ে আমরা সবাই নিজ নিজ কক্ষে ঘুমিয়ে পরি। গভীর রাতে অজ্ঞাত নামা ডাকাত দল বিল্ডিং এর জানালার গ্রিল কেটে কৌশলে এক ডাকাত আমাদের বিল্ডিংএ প্রবেশ করে গেইট খুলে দেয়। পরে ৮/৯ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল আমাদের বিল্ডিংএ প্রবেশ করে বাড়ি সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ১ লাখ ৬০ হাজার টাকা ও ১৪ ভড়ি স্বর্ণালংকর লুট করে নিয়ে যায়। এ ব্যাপারে বন্দর থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, মুরাদপুরে বাসাবাড়িতে ডাকাতি ঘটনায় ২ ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করার জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »