মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাছের পোনা অবমুক্ত সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতিসহ ৪ জন গ্রেপ্তার ৪-৫ বছরের মধ্যে সড়ক-সেতুতে ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করার পরিকল্পনা: নৌপরিবহন মন্ত্রী সোনারগাঁয়ে বিএনপির দুই গ্রুপের মা.রা.মা.রি : দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবি সংবাদ সম্মেলনে ইয়া.বা’র বিনিময়ে ডেকে এনে গু.লি ও ছু.রিকা.ঘাতে হ.ত্যা: গ্রেপ্তার ৩ এই সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে : জামায়াতে আমীর এ দেশের মানুষ তাকে ছক্কা মেরে সীমানার বাহিরে ফেলে দিয়েছে: মামুনুল হক হঠাৎ ভূমি অফিস পরিদর্শনে প্রতিমন্ত্রী : কর্মকর্তাদের আগাম হাজিরায় ক্ষো.ভ সিদ্ধিরগঞ্জে পরিবহন শ্রমিক সজীব হ.ত্যা: বাবা-ছেলে গ্রেপ্তার নগর পার্কে ব.ন্দু.ক হাতে মা.স্তা.নি : দুই তরুণ আটক

বন্দরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্নহত্যা

বন্দর প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ২২৬ Time View

বন্দরে মানসিক ভারসাম্যহীন ২ সন্তানের জননী নাসিমা বেগম (২৭) এর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে বন্দর ফাঁড়ি পুলিশ। বৃহস্পতিবার (৩১ আগস্ট) রাত সাড়ে ১২টায় এলাকাবাসী মাধ্যমে খবর পেয়ে ভাড়াটিয়া ঘর থেকে ওই মৃতদেহটি উদ্ধার করে মর্গে প্রেরন করা হয়।

আত্মহত্যাকারি গৃহবধূ নাসিমা বেগম বন্দর থানার সোনাকান্দাস্থ এনায়েতনগর এলাকার মৃত সেকেন্দার আলী মিয়ার মেয়ে ও উক্ত এলাকার হারুন মিয়ার স্ত্রী।

এর আগে গত বুধবার (৩০ আগস্ট) দুপুর ১২টা থেকে রাত সাড়ে ৯টার মধ্যে যে কোন সময়ে উল্লেখিত এলাকার জনৈক বাদল মিয়ার ভাড়াটিয়া ঘরে ওই আত্মহত্যার ঘটনাটি ঘটে।

এ ব্যাপারে আত্মহত্যাকারি গৃহবধূর ভাই মোহাম্মদ আলী বাদী হয়ে বন্দর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন।

এ ব্যাপারে বন্দর থানা অফিসার ইনর্চাজ মোহাম্মদ আবু বকর সিদ্দিক জানান, বন্দর ফাঁড়ি এসআই আরিফ পাঠানসহ সঙ্গীয় র্ফোস গৃহবধূর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য র্মগে প্রেরণ করেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »