শুক্রবার, ০৮ মে ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিস থেকে দালাল চক্রের সাত সদস্য আটক সিদ্ধিরগঞ্জে তালাবদ্ধ ঘরে নারী পোশাক শ্রমিকের গলা.কা.টা লা.শ উদ্ধার সোনারগাঁওয়ের ৫০৮ বছরের প্রাচীন মসজিদের সংস্কার কাজ পরিদর্শন প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটির র‌্যাবের ওপর হাম.লার পর সাঁড়াশি অভিযান: মা.দক ও অ.স্ত্রসহ আটক ১৩ সিভিল পোশাকে র‌্যাব দেখে হা.ম.লা: হাতে ছিল চা.পা.তি-রা.ম.দা রূপগঞ্জে পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মর্মা.ন্তিক মৃ.ত্যু সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে আ.গুন আড়াইহাজারে বিয়ের খাবার নিয়ে সং.ঘর্ষ: আ.হত ১৫ জেল খাটার অভিজ্ঞতা নিতে ফতুল্লায় শিশু হ.ত্যা: গ্রে.প্তার ৬ কিশোর গভীর নলকূপের ওপর নাসিকের কর ধার্য: বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

বন্দরে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বন্দর প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ১৯২ Time View

বন্দরে ৫০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ৪ ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে বন্দর ফাঁড়ি পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো বন্দর বাড়ৈইপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে পলাশ (৪০) সোনাকান্দা কড়ইতলা এলাকার মৃত কবির মিয়ার ছেলে একাধিক মাদক মামলার আসামী চিহিৃত মাদক ব্যবসায়ী সুমন (৪০) ছালেহনগর এলাকার মৃত মজিদ সিকদারের ছেলে বাদল সিকদার ওরফে বাদল (৬০) ও রুপালী আবাসিক এলাকার মৃত আবু বক্কর শেখের ছেলে রিজন শেখ (৫৫)।

গ্রেপ্তারকৃতদের বুধবার (২৩ আগস্ট) দুপুরে মাদক মামলা আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে বুধবার (২৩ আগস্ট) রাত সোয়া ৩টায় বন্দর থানার ২২নং ওয়ার্ডের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে উল্লেখিত ইয়াবাসহ এদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

এ ব্যাপারে বন্দর ফাঁড়ি এসআই নূরে আলম বাদী হয়ে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ৩৭(৮)২৩।

থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা উল্লেখিত এলাকার চিহিৃত মাদক সম্রাট। গ্রেপ্তারকৃত মাদক সম্রাট সুমন ও বাদল শিকদারের বিরুদ্ধে বন্দর থানায় একাধিক মাদক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত ৪ মাদক ব্যবসায়ী বন্দরে বিভিন্ন এলাকায় র্দীঘ দিন ধরে অবাধে ইয়াবা বিক্রি করে আসছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »