বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণ: কেন্দ্রসচিবকে অব্যাাহতি সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে জ্বালানি বিক্রি: জরিমানা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আ.হ.ত ১ ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে এলাকাবাসীর ঐক্যবদ্ধ উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলে: অধ্যাপক মামুন মাহমুদ কন্টেইনার পোর্ট ও মার্কেট নির্মাণ কাজ বন্ধের দাবিতে নাসিক প্রশাসককে নাগরিক কমিটির চিঠি সিদ্ধিরগঞ্জে ১ হাজার ১২০ লিটার জ্বালানি তেল উদ্ধার আড়াইহাজারে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের বাড়িতে দু.র্ধ.র্ষ ডা.কা.তি সিদ্ধিরগঞ্জে গেম খেলার প্রলো.ভন দেখিয়ে দুই শিশুকে নি.পী.ড়ন: বৃদ্ধ গ্রে.প্তার সিদ্ধিরগঞ্জে সেলাইকর্মী হত্যা মামলার মূল আসামি গ্রেপ্তার ফতুল্লায় ঝুট নিয়ে বিএনপির দুই গ্রুপের সং.ঘ.র্ষের ঘটনায় যুবদল ও ছাত্রদলের ৩ নেতা গ্রেপ্তার

বন্দরে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পলাতক আরো ২

বন্দর প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৮৩ Time View

বন্দরে ৭৮ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ২ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় অভিযান কালে পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে পালিয়ে গেছে আরো দুই মাদক ব্যবসায়ী।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলো বন্দর থানার ২০নং ওয়ার্ডের দড়ি-সোনাকান্দা এলাকার বশির উদ্দিন মিয়ার ছেলে সাব্বির (২৮) ও মদনগঞ্জ সৈয়ালবাড়ী ঘাট এলাকার শাহজাহান মিয়ার ছেলে সাজ্জাদ হোসেন (২২)। পলাতক আসামীরা হলো ২০নং ওয়ার্ডের দড়ি-সোনাকান্দা এলাকার কাইউম মিয়ার ছেলে রিয়েল (৩০) ও একই এলাকার মৃত নাসির মিয়ার জামাতা বিল্লাল হোসেন (৩২)।

গ্রেপ্তারকৃত ২ মাদক ব্যবসায়ীকে বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে মাদক মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টায় বন্দর রুপালী আবাসিক জনৈক ইউসুফ সরকারের বাড়ী নীচতলা ভাড়াটিয়া রুমে অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।

ইয়াবা উদ্ধারের ঘটনায় বন্দর থানার এসআই আব্দুল বারেক হাওলাদার বাদী হয়ে গ্রেপ্তারকৃত দুই মাদক ব্যবসায়ীসহ ৪ জনের বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ৩৪(৯)২৩।

থানা সূত্রে জানাগেছে, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা ও পলাতক মাদক ব্যবসায়ীরা র্দীঘ দিন ধরে ইয়াবা ব্যবসা চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিত বাড়িতে অভিযান চালিয়ে ৭৮ পিছ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। বাকি দুই মাদক ব্যবসায়ী পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »