শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ১২ জন গ্রেপ্তার মা ম লা থেকে নাম বাদ দেওয়ার তদবিরের অভিযোগ আলেকের বিরুদ্ধে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে অ.স্ত্র লুট: গ্রেফতার ৪ স্বামীর দায়ের করা যৌতুক মামলায় স্ত্রী গ্রেপ্তার মা.দ.কের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে খু.ন: বিচারের দাবিতে সড়ক অব.রোধ নারায়ণগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা রাজপথে: রাজীব সিদ্ধিরগঞ্জে থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯২ জনের বিরুদ্ধে মামলা সিদ্ধিরগঞ্জ থানা আ’লীগ সভাপতি মজিবুরের ঘনিষ্ঠ সহযোগী মজু আটক সনদ অর্জনই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়: ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে ডোবা থেকে বৃদ্ধের অর্ধ.গলি.ত মর.দেহ উদ্ধার

মাদক বিরোধী অভিযানে ইয়াবা ও গাজাঁ সহ দুই যুবক গ্রেপ্তার

ফতুল্লা প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ২৩৭ Time View

ফতুল্লায় মাদক বিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গাজাঁ সহ দুই যুবক কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো ফতুল্লা মডেল থানার ধর্মগঞ্জ চটলার মাঠ এলাকার মৃত আব্দুল আজিজ সরদারের পুত্র মোঃ রুবেল (৩০) ও একই থানার মুসলিমনগর নয়াবাজার আমেনা মার্কেট সংলগ্ন জজ মিয়ার ভাড়াটিয়া মৃত হাসান আলীর পুত্র মোঃ সাইদুর (৩৫)।

শুক্রবার (১৮ আগষ্ট) রাতে তাদের কে ফতুল্লার পৃথক পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। এ সময় পুলিশ গ্রেপ্তারকৃত রুবেলের নিকট থেকে আধা কেজি (৫০০ গ্রাম) গাঁজা ও সাইদুরের নিকট থেকে ১ শত পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

জানা যায়, ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ নূরে আজম মিয়ার নির্দেশে মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার রাত আটটার দিকে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক হারেস শিকদার ও সহকারী উপ-পরিদর্শক হাবিব সঙ্গীয় ফোর্স নিয়ে ধর্মগঞ্জ চতলার মাঠ এলাকায় অভিযান চালিয়ে আধা কেজি গাঁজা সহ রুবেল কে গ্রেপ্তার করে।

অপরদিকে একই সময়ে মুসলিম নগর আমেনা সুপার মার্কেট সংলগ্ন জজ মিয়ার মালিকানাধীন চতূর্থ তলার দ্ধিতীয় তলায় অভিযান চালিয়ে ১ শত পিছ ইয়াবা ট্যাবলেট সহ সাইদুর কে গ্রেপ্তার করে।

গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধারের ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদক আইনে ফতুল্লা থানায় পৃথক পৃথক দুটি মামলা দায়ের করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »