বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মা.দ.কের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে খু.ন: বিচারের দাবিতে সড়ক অব.রোধ নারায়ণগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা রাজপথে: রাজীব সিদ্ধিরগঞ্জে থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯২ জনের বিরুদ্ধে মামলা সিদ্ধিরগঞ্জ থানা আ’লীগ সভাপতি মজিবুরের ঘনিষ্ঠ সহযোগী মজু আটক সনদ অর্জনই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়: ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে ডোবা থেকে বৃদ্ধের অর্ধ.গলি.ত মর.দেহ উদ্ধার চাঁ.দা.বা.জির অভিযোগে এমপি মান্নানের ছেলে সজিব আটক : দল থেকে বহি.ষ্কার ২০০ বছরের পুরাতন শ্মশানের উন্নয়ন কাজে আর বাধা নেই: নাসিক প্রশাসক আড়াইহাজারে ডাকা.তের হাম.লায় এসিল্যান্ডসহ আ.হ.ত ৬: বাড়িতে লুটপাট শীতলক্ষ্যায় গোসল করতে নেমে প্রাণ গেল মাদরাসাছাত্রের

ফতুল্লায় হত্যা মামলার আসামী জুয়েল প্রধান গ্রেপ্তার

ফতুল্লা প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ১৮১ Time View

ফতুল্লার কাশিপুর থেকে আফজাল হত্যা মামলার আসামী জুয়েল প্রধান (৪৫)কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত জুয়েল প্রধান ফতুল্লা মডেল থানার পশ্চিম দেওভোগ এলাকার মৃত নুরল ইসলাম প্রধানের পুত্র।

মঙ্গলবার (২৯ আগস্ট) মধ্যরাতে তাকে ফতুল্লা থানা সীমান্তের কাশিপুর এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক গিয়াস উদ্দিন জানান,চলতি বছরের এপ্রিল মাসে একটি মামলায় আদালতে হাজিরা দিতে যাওয়ার পথে প্রতিপক্ষের সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে আফজাল কে। সেই হত্যা মামলার সাথে জড়িত সন্দেহে তাকে গ্রেফতার করা হয়েছে। তাছাড়া অপর একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী এই জুয়েল প্রধান।

উল্লেখ্য যে, গত নভেম্বর মাসে চাঁদার দাবীতে রাশেদ নামের এক ব্যবসায়ীকে মোটর বাইক থেকে নামিয়ে পিটিয়ে হাত- পা ভেঙ্গে দিয়ে মোটর বাইকটি ছিনিয়ে নেয় জুয়েল প্রধান ও তার সহোযোগি সন্ত্রাসীরা। এ ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলো পুলিশ সে সময় জুয়েল প্রধান কে গ্রেফতার করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »