রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

ফতুল্লায় সাড়ে ৩ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ফতুল্লা প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ২২৪ Time View

ফতুল্লার সস্তাপুর থেকে ইয়াবা ট্যাবলেট সহ মো, শহীদ (২৩) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে দশটার দিকে ফতুল্লা মডেল থানার সস্তাপুর ক্ল্যাসিক মার্ট পেইন্টস এন্ড হার্ডওয়ার নামের দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতারকৃতের নিকট থেকে সাড়ে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।

গ্রেফতারকৃত মো. শহীদ কক্সবাজার জেলার টেকনাফ থানার শিকদার পাড়ার মৃত জালাল আহম্মেদের পুত্র।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নারায়নগঞ্জ জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ফজলুল হক খান, উপ-পরিদর্শক ইকবাল আহম্মেদ দিপু, সহকারী উপ-পরিদর্শক রোকনুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে ফতুল্লা মডেল থানার সস্তাপুরস্থ ক্ল্যাসিক মার্ট পেইন্টস্ এন্ড হার্ডওয়ার নামের দোকানের সামনের রাস্তায় অভিযান চালিয়ে মো. শহীদকে আটক করে। এ সময় তার হাতে থাকা শপিং ব্যাগে তল্লাশি চালিয়ে সাড়ে তিন হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

এ ঘটনায় জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »