শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে ঝোপ থেকে বিদেশি পি.স্ত.ল, গু.লি ও সুইচ গি.য়ার উদ্ধার সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২ বন্দরে গ্যাস লিকেজে আ.গুন: দ.গ্ধ শিশুর মৃ.ত্যু: শ.ঙ্কায় বাবা-মা আমের ক্যারেটে ফেন.সিডি.লের বিকল্প ফেয়ার.ডিল: র‌্যাবের জালে ট্রাকসহ গ্রেপ্তার ১ তোলারাম কলেজে বক্তব্যকে কেন্দ্র করে ছাত্রদল-শিবির সং.ঘ.র্ষ : আ.হ.ত ৫

ফতুল্লায় ট্রেনের সাথে নাসিমনের সংঘর্ষ: চালকের পা বিচ্ছিন্ন

ফতুল্লা প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ১৯৮ Time View

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে প্রায় তিন ঘন্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে ট্রেন চলাচলা। এর আগে, বিকেল ৩টায় ফতুল্লায় ট্রেনের সাথে নাসিমনের সংঘর্ষ ঘটলে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে।

ফতুল্লার স্টেশন মাস্টার কামরুল ইসলাম খান জানান, ‘দুপুরে দুর্ঘটনার কারনে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে পরে। কয়েক ঘন্টা বন্ধ থাকার পর ৬টা ২০ মিনিটে আবারো ট্রেন চলাচল শুরু করে।’

জানা গেছে, শনিবার বিকাল ৩টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ রেল রুটের ফতুল্লা এলাকায় ট্রেনের সাথে সিমেন্টবাহী নসিমন গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় নসিমন গাড়ি চালকের এক পা কাটা গেছে। পাশাপাশি এসময় ভটভটির আঘাতে ট্রেনের সামনে ও তেলের ট্যাংকিতে ফুটো হয়ে যায়।

তাৎক্ষণিক ভাবে আহত ব্যক্তির নাম পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়ণগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ট্রেনের সামনে পড়ে সিমেন্ট বোজাই অবৈধ যান ভটভটি। এতে বিকট শব্দে চালকসহ অনেকটা দুরে ছিটকে পড়ে ভটভটি। এসময় ভটভটির আঘাত লাগে ট্রেনের সামনে ও তেলের ট্যাংকিতে। এতে ট্যাংকি ফুটো হয়ে তেল জড়ে পড়ে। তখন ট্রেনটি দুর্ঘটনাস্থলেই থেমে যায়। পরে কোন মতে ট্রেনটি ফতুল্লা রেলষ্টেশনে নেয়া হয়। অপরদিকে ভটভটির হেলপার দুর্ঘটনার আগেই ট্রেন দেখে পালিয়ে যায় কিন্তু চালক একাই চেষ্টা করছিলেন রেললাইন থেকে গাড়িটি উঠানোর। ওইসময় ট্রেন এসে ধাক্কা দেয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »