রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ওসমান পরিবারের লুট.পাট ও চাঁ.দা.বা.জির বিভিন্ন ক্ষেত্র এখন বিএনপির কতিপয় লোকের দখলে: রফিউর রাব্বি যুবদলের সাবেক সভাপতি খোরশেদের নেতৃত্বে বৃক্ষ রোপন সিদ্ধিরগঞ্জে এইচএসসি পরিক্ষার্থী ও অবিভাবকদের মাঝে টিম খোরশেদের পানি বিতরণ যুবককে পি.টি.য়ে হ.ত্যা.র ঘটনায় ইমামসহ ৬ জনের নামে ফতুল্লা থানায় মামলা কারখানার মেশিনে থেঁ.ত.লে গেছে হাত: মাথায় আ.ঘা.ত লেগে প্রাণ গেল শ্রমিকের বন্দরে এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ছিন.তাই.কারী আখ্যা দিয়ে ফতুল্লায় যুবককে পি.টি.য়ে হ.ত্যা সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে ৩ পুলিশ সদস্যকে কুপিয়ে জখম নারায়ণগঞ্জে হোসিয়ারি শ্রমিক আলমগীর হ.ত্যা: প্রধান আসামিসহ ২ জন গ্রেপ্তার নি.খোঁ.জের ৬ দিন পর ডোবা থেকে অটোরিকশা চালকের লা.শ উদ্ধার

ফতুল্লায় কবিরাজ হত্যা মামলার আসামী হাফিজ মাস্টার গ্রেফতার

ফতুল্লা প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৯৭ Time View

ফতুল্লা থানাধীন ধর্মগঞ্জ চতলার মাঠ এলাকায় কবিরাজ আলামিন শেখ (৪৮) হত্যা মামলার প্রধান আসামি হাফিজুর রহমান ওরফে হাফিজ মাস্টারকে গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জ জেলা পিবিআই।

হাফিজুর ধারনা করে আলামিনের কবিরাজি ঝাড় ফুকের দ্বারা সমাজের অনেক মানুষ ক্ষতিগ্রস্থ হচ্ছে, মানুষ প্রতারনার শিকার হচ্ছে। আসামী হাফিজুর কিছুতেই তাকে এই পথ থেকে ফিরিয়ে আনতে না পেরে আদর্শগত দিক হতে তার পূণ্য হবে এই ধারনায় কবিরাজ আলামিন শেখ কে হত্যা করার পরিকল্পনা করে সে।

হত্যার দিন হাফিজ ভিকটিমের সাথে মোবাইলে কথা বলে রাতে তার রুমে আসে। রাতে ঘুমিয়ে পড়লে ভোর রাতে পূর্ব পরিকল্পনা মোতাবেক হাফিজ তার বন্ধু আলামিন শেখ কে ঘুমন্ত অবস্থায় গলা কেটে হত্যা করে। হত্যাকান্ড শেষে আসামী হাফিজুর ফতুল্লা পাগলা মসজিদে ফজরের নামাজ আদায় করে।

সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা পিবিআইয়ের অফিসে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন পিবিআই নারায়ণগঞ্জ ইউনিট ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম (পিপিএম)।
এসময় তিনি সাংবাদিকদের জানান, মামলাটি প্রথমে ক্লুলেছ হলেও পরবর্তীতে আমাদের লোকাল সোর্স এবং তথ্য প্রযুক্তির সহায়তায় মামলার প্রধান আসামী হাফিজুর রহমান ওরফে হাফিজ মাস্টার (৩৮) কে ফতুল্লার নয়ামাটি এলাকার নিজ ভাড়া বাসা থেকে গ্রেফতার এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

তিনি বলেন আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান হাফিজুর রহমান ও মৃত কবিরাজ আলামিন শেখ পূর্ব পরিচিত। দুজনে একসাথে লাইটার জাহাজে কাজ করতেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »