নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের যুগ্ম-আহবায়ক বিল্লাল হোসেন দীর্ঘদিন যাবত কিডনী রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী। তার চলাফেরার সুবিধার জন্য বিল্লাল হোসেনকে একটি হুইল চেয়ার উপহার দিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি ও মানবিক সংগঠন টিম খোরশেদ এর টিম লিডার মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।
বুধবার (২১ অক্টোবর) বিল্লাল হোসেনের দেওভোগের বাসায় গিয়ে তার চিকিৎসার খোজ খবর নেন খন্দকার খোরশেদ। এসময় বিল্লাল হোসেনকে একটি হুইল চেয়ার উপহার দেন তিনি।
খোরশেদ বলেন, ফ্যাষ্টিট বিরোধী আন্দোলনে বিল্লাল হোসেন সক্রিয় ভূমিকা ছিলেন। তার অগ্নিঝরা বক্তব্য আমাদের উৎসাহিত করেছে। তিনি বিল্লালের চিকিৎসার জন্য নেতাকর্মীদের সহায়তা কামনা করেন।
এসময় খোরশেদের সাথে আরো উপস্থিত ছিলেন আফজাল সোবহান, মনির আহম্মেদ রাসেল, রানা মুন্সি, হাজী আলম চান, মো: মিঠু, জামাল হোসেন, মাসুম খন্দকার, মাসুদ আহম্মেদ, মহিউদ্দিন শুভ, আ: রহিম ও গাজী খোকন প্রমুখ।