সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে বুলবুল হ.ত্যা: সিফাত বাহিনীর প্রধানসহ ৯ জন গ্রেফতার বন্দরে বুলবুল হ.ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : তীব্র যানজট বন্দরে পূর্ববিরোধের জেরে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হ.ত্যা সিদ্ধিরগঞ্জে ঝোপ থেকে বিদেশি পি.স্ত.ল, গু.লি ও সুইচ গি.য়ার উদ্ধার সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২

৪ এমপি ও সাবেক মেয়র আইভীসহ ৯৯ জনের নামে আরও এক হত্যা মামলা

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৬৯ Time View

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জে গুলিবিদ্ধ হয়ে মো. তুহিন (৩৬) নামে এক রিক্সাচালক নিহত হওয়ার ঘটনায় নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমানসহ চার সাবেক এমপি ও সাবেক মেয়র আইভীসহ ৯৯ জনের নামে হত্যা মামলা দায়ের করা হয়েছে। একই মামলায় আরও ২০০-৩০০ জনকে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামী করা হয়েছে। শনিবার রাত সাড়ে ১১টায় মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি আল মামুন। অবশ্য শুক্রবার রাতে নিহত ব্যক্তির স্ত্রী আলেয়া আক্তার মীম (২৮) বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি দায়ের করলেও শনিবার রাতে স্থানীয় সাংবাদিকরা মামলার বিষয়টি জানতে পারেন।

মামলায় অন্যান্য আসামীদের মধ্যে রয়েছে, নারায়ণগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী, নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য কায়সার হাসনাত, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, শামীম ওসমানেরপুত্র অয়ন ওসমান, শামীম ওসমানের ভাতিজা আজমিরী ওসমান, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান ও সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়াসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মী।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে আনুমানিক ৫ টার দিকে রিক্সা চালক মো. তুহিন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইলের ডাচ্ বাংলা ব্যাংকের সামনে গেলে ১ নম্বর আসামি অর্থাৎ শামীম ওসমানের নির্দেশে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গুলিবর্ষণ করে। তখন শামীম ওসমানের হাতে থাকা অস্ত্র দিয়ে রিক্সা চালক তুহিনকে উদ্দেশ্য করে গুলি করলে ওই ব্যক্তির মাথায় গুলিবিদ্ধ হয়। এরপর পরিবারের লোককন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »