বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২ বন্দরে গ্যাস লিকেজে আ.গুন: দ.গ্ধ শিশুর মৃ.ত্যু: শ.ঙ্কায় বাবা-মা আমের ক্যারেটে ফেন.সিডি.লের বিকল্প ফেয়ার.ডিল: র‌্যাবের জালে ট্রাকসহ গ্রেপ্তার ১ তোলারাম কলেজে বক্তব্যকে কেন্দ্র করে ছাত্রদল-শিবির সং.ঘ.র্ষ : আ.হ.ত ৫ সিদ্ধিরগঞ্জে দিনমজুরকে আ.টকে ২ লাখ টাকা চাঁ.দা দাবি: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৭

সোনারগাঁওয়ে “তাঁত শ্রমিক মিরাজ হত্যা” মামলায় ২ সহোদর গ্রেপ্তার

সোনারগাঁও প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ৩৫৪ Time View

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে তাঁত শ্রমিক মিরাজ (১৬) হত্যা মামলায় লোকমান (৪৫) ও লিটন (২৪) নামে দুই সহোদরকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। গ্রেপ্তারকৃত মো. লোকমান ও মো. লিটন সোনারগাঁও থানার বরগাঁও গ্রামের আব্দুর রহমানের ছেলে। বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১১’র মিডিয়া অফিসার এএসপি মো. হাম্মাদ হোসেন।

প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব জানায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে চাঞ্চল্যকর মেরাজ হত্যাকাণ্ডে সাথে জড়িত তদন্তে প্রাপ্ত পলাতক ওই দুই আসামিকে বুধবার জেলার সোনারগাঁও থানা এলাকা হতে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য তাদেরকে সোনারগাঁও থানার নিকট হস্তান্তর করা হয়েছে।

মামলার সূত্রে জানা যায় যে, ভিকটিম মিরাজ সোনারগাঁয়ের বরগাঁও এলাকার গ্রেপ্তারকৃত লোকমানের বাড়িতে থেকে তাঁতের শাড়ি বানানোর কাজ করতো। ওই বাড়িতে আরো ৭/৮ জন লোক একসাথে থেকে শাড়ি বানানোর কাজ করতো। গত ১৫ মে মিরাজ রাতের খাবার খাওয়া শেষে ঘুমানোর জন্য তার রুমের উদ্দেশ্যে যায়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। কিন্তু বিষয়টি তাঁতের মালিক লোকমান হোসেন ভিকটিম মিরাজের পরিবারের কাউকে জানায় নাই। দু’দিন পর তাঁতের মালিক লোকমান হোসেন মিরাজের বাবাকে ফোন করে বলেন, বরগাঁও এলাকার করিমের বাড়ির পাশে ডোবার পানির মধ্যে মিরাজের লাশ পাওয়া গেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভিক্টোরিয়া হাসাপাতাল মর্গে পাঠিয়েছে।

এ ঘটনায় নিহত মিরাজের বাবা মো. মাঈন উদ্দিন (৩৫) বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে সোনারগাঁও থানায় হত্যা মামলা দায়ের করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »