রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে যুবলীগ ও ছাত্রলীগের ৫৬ জনের বিরুদ্ধে পুলিশের মামলা : গ্রেপ্তার ২ (তালিকাসহ) আব্দুর রশিদের হামলায় গুরুতর আহত বৃদ্ধ, মাথায় ১১ সেলাই-অভিযোগ রাষ্ট্রীয় পদক পাওয়া ডুবুরি সাদিকের মৃ.ত্যু নারায়ণগঞ্জে পরীক্ষা শেষে মিছিলে শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি তিন ঘণ্টা পর নিয়ন্ত্রণে আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলসের গোডাউনের আ.গুন শিক্ষামন্ত্রী স্ট্যান্টবাজি ও টেন্ডারবাজিতে ওস্তাদ: হাসনাত আব্দুল্লাহ রথযাত্রায় নিরাপত্তা দিতে নেতাকর্মীদের নির্দেশ মামুন মাহমুদের র‍্যাব সদস্যদের ওপর হা.ম.লা: কক্সবাজার থেকে গ্রেপ্তার গিট্টু রিপন ফতুল্লায় অবৈ.ধ গ্যাস সংযোগ দিতে গিয়ে বি.স্ফো.র.ণ : দ.গ্ধ ৪ দুই ডা.কা.তি মামলায় সংঘ.বদ্ধ চ.ক্রের ৫ সদস্য গ্রেপ্তার: স্বর্ণালংকার ও শট.গান উদ্ধার

সিদ্ধিরগঞ্জে যুবলীগ ও ছাত্রলীগের ৫৬ জনের বিরুদ্ধে পুলিশের মামলা : গ্রেপ্তার ২ (তালিকাসহ)

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৩২ Time View

সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানারে সরকারবিরোধী মিছিলের প্রস্তুতি ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ১৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। এ মামলায় মাসুদ মিয়া (২৮) ও রাহুল (২৫) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

‎বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে সিদ্ধিরগঞ্জ থানার এসআই মাসুম বিল্লাহ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

‎মামলার এজাহারে বলা হয়, গত ২২ জুলাই সকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, সিদ্ধিরগঞ্জের মাদানীনগর এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা সরকারবিরোধী মিছিল ও স্লোগান দেওয়ার উদ্দেশ্যে জড়ো হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালালে অভিযুক্তরা পালিয়ে যান।

‎পরে স্থানীয়দের তথ্য ও পুলিশের তদন্তে অভিযুক্তরা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সক্রিয় সদস্য-সমর্থক এবং সরকারবিরোধী কর্মকাণ্ড ও দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে সেখানে সমবেত হয়েছিল বলে অভিযোগ করা হয়।

‎মামলার আসামীরা হল- ১। মাসুদ মিয়া (২৮) পিতা- আসাব উদ্দিন, ২। হাবিবুর রহমান হাবিব (৩৫) তার ভাই ৩। পলাশ (৪০) পিতা- রুহুল আমিন, ৪। সালাহ উদ্দিন (৩৩) পিতা- দুলাল মিয়া, ৫। রাহুল (২৫) পিতা- মাসুম, ৬। শাহরিয়ার জয় (২৪) পিতা অজ্ঞাত, ৭। রনি ওরফে ফটকা রনি (২৫) পিতা- অজ্ঞাত, ৮। সুজন (৩০) পিতা- সেলিম, ৯। সাজ্জাদ (২৫) পিতা- অজ্ঞাত, ১০। তানভীর (২৩) পিতা- অজ্ঞাত, ১১। জুবায়ের (২৫) পিতা- অজ্ঞাত, ১২। আরাফাত (২৫) পিতা-জাকির হোসেন, ১৩। যুব (২৮) পিতা- হিরণ, ১৪। মোকছেদুল (৪৫), পিতা- হাজী নুরুল ইসলাম, ১৫। সিদ্ধিরগঞ্জ থানা তাতী লীগ সভাপতি লিটন ওরফে গুজা লিটন (৩৫) পিতা-আ: রব, ১৬। মোস্তফা মিজি (৪৮) পিতা- আলফু মিয়াজী, ১৭। স্বেচ্ছাসেবক লীগ নেতা জহির (৩৫), তার ভাই সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি ১৮। নজরুল ইসলাম (৫০) উভয় পিতা- ধনু মেম্বার। এছাড়া অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।

‎সিদ্ধিরগঞ্জ থানার (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়েরের পর মাসুদ মিয়া ও রাহুলকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »