শুক্রবার, ২২ মে ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভুলতা-গাউছিয়া সড়ক ভাঙনে চাপ এশিয়ান হাইওয়েতে: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট অটোরিকশা চালক হ.ত্যার প্রতি.বাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ: যানজট দেশের বর্তমান প্রেক্ষাপটে ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়ানো জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী ফতুল্লার বিকাশ ব্যবসায়ী আতিকুল হ.ত্যা মামলার র.হস্য উদঘাটন: গ্রেফ.তার ৬ জুলাই গণঅভ্যুত্থানে গু.লিবি.দ্ধ সাহালমকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান স্ত্রীর সঙ্গে পর.কীয়া স.ন্দেহ: ঘুমন্ত ছোট ভাইকে খু.ন ঐতিহাসিক পঙ্খিরাজ নদী পুনঃখননের দাবীতে সোনারগাঁওয়ে মানববন্ধন ফতুল্লায় পোশাক কারখানার স্টোররুমে এজিএমের ঝুলন্ত মর.দেহ উদ্ধার রাতভর খোঁজাখুঁজি: সকালে লেকে ভাসলো দুই কিশোরের ম.র.দে.হ ফতুল্লায় ভয়া.বহ বি.স্ফো.রণ: বাবার মৃ.ত্যু: হাসপাতালে সন্তানরা

সিদ্ধিরগঞ্জে দেশীয় অ-স্ত্রসহ গ্রে-প্তার ৪

স্টাফ রিপোর্টার
  • Update Time : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ২৭৯ Time View

সিদ্ধিগঞ্জের শিমরাইল এলাকায় দেশীয় অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১টি ধারালো চাপাতি, ১টি ছুরি ও দুটি সুইস গিয়ার উদ্ধার করা হয়। রবিবার (১৪ ডিসেম্বর) এ বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল বারিক। ‎এর আগে রবিবার (১৪ ডিসেম্বর) ভোর রাতে শিমরাইল এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো- মোঃ আপন (২৪), আজিজুল হক (২৮), মানিক ইসলাম (২২) ও আলী হোসেন বিজয় (২০)।

‎সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল বারিক জানান, ডাকাতির উদ্দেশ্যে গ্রেপ্তারকৃতরা একত্রিত হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ধারালো দেশীয় অস্ত্রসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। মামলা নং- ২৬, তাং- ১৪-১২-২০২৫। এছাড়াও গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আগের একাধিক মামলা রয়েছে।

মোঃ আপন-এর পিতার নাম শামীম, বর্তমান ঠিকানা- সিদ্ধিরগঞ্জের গোদনাইল রসুলবাগ এলাকায়। আজিজুল হক-এর পিতার নাম শাহ আলম, বর্তমান ঠিকানা- সিদ্ধিরগঞ্জের চৌধুরীবাড়ি বৌবাজার মোতালেবের বাড়ির ভাড়াটিয়া, গ্রামের বাড়ি- পটুয়াখালী জেলার বাউফল থানার মদনপুড়ায়। মানিক ইসলাম-এর পিতার নাম আবুল কামাল, বর্তমান ঠিকানা- সিদ্ধিরগঞ্জের আটি হাউজিং সালুর বাড়ির ভাড়াটিযা, গ্রামের বাড়ি-লক্ষ্মীপুর জেলার সদর থানার সৈয়দপুর দত্তপাড়া চন্দ্রগঞ্জ এলাকায়। আলী হোসেন বিজয়-এর পিতার নাম শরীফ ইসমলা, বর্তমান ঠিকানা- শিমরাইল ড্যানিশ ফ্যক্টরী এলাকায়, গ্রামের বাড়ি- মাগুরা জেলার সদর থানার বলেশ্বরপুর এলকায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »