সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে তরুণীকে গণধর্ষণের ঘটনার প্রধান আসামী গ্রেপ্তার রূপগঞ্জে পরিবেশ দূষণকারী প্রতিষ্ঠান হাশেম ফুডসকে ২ লাখ টাকা জরিমানা মোবাইল ও ফ্রি ফায়ার গেমস কেনার লোভে নিজের বাড়িতে ৩ কিশোরের ডা-কা-তি পালপাড়ায় মার্কেটে ভয়াবহ অ-গ্নি-কা-ন্ড: ৩৫টি দোকান ভ-স্মী-ভূ-ত নির্বাচনের আগে ভারী অস্ত্র উদ্ধারের অভিযান চলমান রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা নারায়ণগঞ্জে সাবেক মেয়র আইভীর দুই মামলায় জামিন নামঞ্জুর বন্দরে চাকরির প্রলোভন দেখিয়ে তরুণীকে গণ-ধ-র্ষ-ণ জাতির ক্লান্তিলগ্নে খালেদা জিয়াকে খুব প্রয়োজন: আজহারুল ইসলাম মান্নান বন্দরে ককশিট কারখানায় ভ-য়া-বহ আ-গুন: ৪ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে পরকীয়ার জেরে ফতুল্লায় সুমন খলিফা খু-ন: বাউল শিল্পি স্ত্রীসহ গ্রেপ্তার ৬

সিদ্ধিরগঞ্জে ছিনতাই মামলায় কৃষক দলের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ১০৯ Time View

সিদ্ধিরগঞ্জে ট্রাকের হেলপারকে মারধর করে টাকা, মোবাইল ছিনতাইয়ের ঘটনায় কৃষক দলের ৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। গ্রেপ্তারকৃতরা হলো- মৃত বদুইর রহমান ওরফে কানা বদুর ছেলে মো: রুবেল (৩৪), মৃত নুরু উদ্দিনের ছেলে মো: জুয়েল রানা (২২), তারজুল ইসলামের ছেলে সাদেকুল ইসলাম সুজন (৪১) ও নুরু উদ্দিনের ছেলে মো: সোহেল রানা (৪১)। তাদের সবার বাড়ি সিদ্ধিরগঞ্জের ওমরপুর (হারানো পুকুরপাড়) এলাকায়। মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে তাদের সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। এর আগে সোমবার (১৪ অক্টোবর) রাতে সিদ্ধিরগঞ্জের ৫নং ওয়ার্ড কাউন্সিলর অফিসের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এদিকে মারধরের শিকার ট্রাকের হেলপার নুর হোসেন বাদী হয়ে তাদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে। গ্রেপ্তারকৃতদের মধ্যে মধ্যে মো: রুবেল ৫নং ওয়ার্ড কৃষকদল কর্মী, জুয়েল রানা ৫নং ওয়ার্ড কৃষকদলের কোষাধ্যক্ষ, সাদিকুল ইসলাম সুজন ৫নং ওয়ার্ড কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং মো: সোহেল রানা ৫নং ওয়ার্ড কৃষকদলের সাধারণ সম্পাদক।

মামলায় নুর হোসেন উল্লেখ করেন, জনৈক হাসানের সঙ্গে ট্রাকের হেলপার হিসেবে কাজ করে সে। সিদ্ধিরগঞ্জ বাজার এলাকায় চারতলা মোহর চাঁন প্রধানের বাড়ির সামনে তাদের ট্রাক বিকল হয়ে যায়। এরপর ২/৩ দিন ধরে সেখানে ট্রাকটি (ঢাকা-মেট্টো-ট-১৮২৭৭১) পার্কিং করা ছিল। নুর হোসেন ট্রাকের ভেতর ঘুমায় পাহারার জন্য। রোববার (১৩ অক্টোবর) রাত পৌনে ১২টা দিকে ছিনতাইকারী রুবেল ও জুয়েল রানা ট্রাকের ভেতর ঘুমিয়ে থাকা নুর হোসেনকে ডেকে তোলে। কিছু বুঝে উঠার আগেই রুবেল তাকে ঝাপটে ধরে এবং জুয়েল রানা সিটের পিছনে থাকা ব্যাগ থেকে ১২ হাজার টাকা ছিনিয়ে নেয়। অপর ছিনতাইকারী সাদেকুল ইসলাম সুজন চালকের সিটের সামনে ড্রয়ারে থাকা চালক হাসানের ড্রাইভিং লাইসেন্স, জাতীয় পরিচয় পত্র, মানিব্যাগ ও ব্যাংকের ডেবিট কার্ড নিয়ে যায়। পরে হেলপার নুর হোসেনকে লোহার পাইপ দিয়ে এলোপাথারী মারধর করে মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং এই ঘটনা কাউকে না জানানোর জন্য হুমকি দিয়ে চলে যায়।

র‌্যাব-১১ জানায়, ভুক্তভোগী নুর হোসেনের অভিযোগের প্রেক্ষিতে সোমবার রাত সাড়ে ৮টার দিকে ৫নং ওয়ার্ড কাউন্সিলর অফিসের সামনে থেকে ছিনতাইকারী মো: রুবেল মো: জুয়েল রানা, মো: সোহেল রানা ও সাদেকুল ইসলাম সুজনকে গ্রেপ্তার করে র‌্যাব-১১ একটি টিম।

র‌্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃতরা চিহ্নিত ছিনতাইকারী চক্রের সদস্য। পরস্পর যোগাসাজসে বিভিন্ন এলাকায় চুরি ও ছিনতাই করে আসছে তারা।

গ্রেপ্তারকৃতরা নুর হোসেনের কাছ থেকে মোবাইল, ১২ হাজার টাকা সহ অন্যান্য জিনিস ছিনতাইয়ে কথা স্বীকার করেছে। তাদের কাছ থেকে ২টি মোবাইল ও ৬৫০ টাকা উদ্ধার করা হয়েছে। বাকী টাকা তারা খরচ করে ফেলেছে। উদ্ধারকৃত একটি মোবাইল অন্য আরেক জায়গা থেকে ছিনতাই করেছে তারা।

তবে সিদ্ধিরগঞ্জ থানা কৃষকদলের সদস্য সচিব এসএইচ মুন্না দাবি করেন, আগের কমিটি বিলুপ্ত করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা কৃষকদলের কেউ নন। তাই তাদের কর্মকান্ডের দায়ভার কৃষকদলের নয়।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: আল মামুন জানান, ৪ ছিনতাইকারীকে আটক করে র‌্যাব থানায় দিয়েছে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »