বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মা.দ.কের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে খু.ন: বিচারের দাবিতে সড়ক অব.রোধ নারায়ণগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা রাজপথে: রাজীব সিদ্ধিরগঞ্জে থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯২ জনের বিরুদ্ধে মামলা সিদ্ধিরগঞ্জ থানা আ’লীগ সভাপতি মজিবুরের ঘনিষ্ঠ সহযোগী মজু আটক সনদ অর্জনই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়: ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে ডোবা থেকে বৃদ্ধের অর্ধ.গলি.ত মর.দেহ উদ্ধার চাঁ.দা.বা.জির অভিযোগে এমপি মান্নানের ছেলে সজিব আটক : দল থেকে বহি.ষ্কার ২০০ বছরের পুরাতন শ্মশানের উন্নয়ন কাজে আর বাধা নেই: নাসিক প্রশাসক আড়াইহাজারে ডাকা.তের হাম.লায় এসিল্যান্ডসহ আ.হ.ত ৬: বাড়িতে লুটপাট শীতলক্ষ্যায় গোসল করতে নেমে প্রাণ গেল মাদরাসাছাত্রের

সাবেক মেয়র আইভীকে আরো তিন মামলায় শ্যোন এ্যারেষ্টের আবেদন

স্টাফ রিপোর্টার
  • Update Time : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ২৩৩ Time View

নাসিক সাবেক মেয়র ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ডাক্তার সেলিনা হায়াৎ আইভীকে আরো ৩টি মামলায় শ্যোন এ্যারেষ্ট দেখানোর জন্য আবেদন করেছে পুলিশ। জুলাই গণঅভ্যুত্থানের সময় হামলা করে হত্যার অভিযোগে ফতুল্লা থানায় দায়ের করা ৩টি হত্যা মামলায় মঙ্গলবার (১১ নভেম্বর) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে এই আবেদন করা হয়। মঙ্গলবার এ বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ওসির দায়িত্বে থাকা ইন্সপেক্টর (তদন্ত) মো. আনোয়ার হোসেন।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় নিহত আব্দুর রহমান, পারভেজ ও মোহাম্মদ আবুল হোসেন মিজি হত্যা মামলার তদন্তকারি কর্মকর্তারা শ্যোন এরেস্ট করতে আবেদন করেছেন। তারা তদন্ত করতে গিয়ে এসব মামলায় নারায়ণগঞ্জ সিটি কপোরেশনের সাবেক মেয়র ডাক্তার সেলিানা হায়াৎ আইভীর সম্পৃক্ততা খুঁজে পাওয়ায় এই আবেদন করেন। নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো: কাউয়ুম খান জানান, এসব মামলার তদন্তকারি কর্মকর্তাদের আবেদনের প্রক্ষিতে আগামী ১৩ নভেম্বর সাবেক মেয়র আইভীকে শ্যোন এ্যারেষ্ট করার বিষয়ে পুলিশের আবেদনের উপর শুনানীর দিন ধার্য্য করেছে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত।

এর আগে গত ৯ নভেম্বর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে ৫টি মামলায় জামিন দিয়েছিলেন হাইকোর্ট। তার আইনজীবি আওলাদ হোসেন বলেছেন, স্বচ্ছ রাজনীতিবিদ ও নারায়ণগঞ্জের সাবেক জনপ্রিয় সাবেক মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভীর জামিনে ঈর্ষান্বিত হয়ে তার রাজনৈতিক প্রতিপক্ষ প্রশাসন ও পুলিশকে প্রভাবিত করে শ্যোন এরেষ্টের এই আবেদন করিয়েছে। তিনি বলেন, সেই কবে এই মামলাগুলো তদন্ত হয়েছে। এতদিন পুলিশ কর্মকর্তারা এই আবেদন না করে তার জামিন হওয়ার পরে কেন করলেন এটা সবাই বুঝতে পারে।

নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী সাংবাদিকদের বলেন, কোনো রাজনৈতিক চাপে এই আবেদন করা হয়নি। হত্যা মামলাগুলোতে তার সম্পৃক্ততার বিষয়টি তদন্তে উঠে আসলে তাকে শ্যোন এ্যারেষ্ট দেখানোর আবেদন করা হয়।

উল্লেখ্য, গত দু’দিনে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে জুলাই গণঅভ্যুত্থানের সময় নিহতের ঘটনায় ও তাকে গ্রেপ্তারের সময় পুলিশী কাজে বাধা দেয় অভিযোগে দায়ের করা ১টিসহ মোট ৫টি মামলায় শ্যোন এ্যারেষ্ট দেখানোর জন্য আবেদন করেছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »