বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে বুলবুল হ.ত্যা: সিফাত বাহিনীর প্রধানসহ ৯ জন গ্রেফতার বন্দরে বুলবুল হ.ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : তীব্র যানজট বন্দরে পূর্ববিরোধের জেরে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হ.ত্যা সিদ্ধিরগঞ্জে ঝোপ থেকে বিদেশি পি.স্ত.ল, গু.লি ও সুইচ গি.য়ার উদ্ধার সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২

সবচাইতে বেশী গুরুত্বপূর্ণ হচ্ছে মানুষের উন্নয়ন : গিয়াসউদ্দিন

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ৩৭০ Time View

নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি, বিএনপি’র কেন্দ্রীয় কমিটির নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, সবচাইতে বেশী গুরুত্বপূর্ণ হচ্ছে মানুষের উন্নয়ন। মানুষের উন্নয়ন করতে হবে। শিক্ষা-দিক্ষায়, জ্ঞান-বিজ্ঞানে, আচার-ব্যবহারে ও নৈতিকতাসহ সকল দিক দিয়ে একটা মানুষের উন্নয়ন করতে হবে। মানসিকতার পরিবর্তন করতে হবে। যে শিক্ষা মানুষের মানবিক গুণাবলীর উৎকর্ষ সাধন করে না সেই শিক্ষা কোন শিক্ষাই না। কেননা আমাদের দেশের শিক্ষিত মানুষের হার বাড়ছে দিন দিন, পাশাপাশি লক্ষ্য করবেন চোরের সংখ্যাও বেশি বাড়ছে। সোমবার রাত ৯টায় সিদ্ধিরগঞ্জ বাজার এলাকায় সিদ্ধিরগঞ্জ প্রগতি সংসদের উদ্যোগে ৫৩তম মহান বিজয় দিবস উদ্যাপন ও বার্ষিকী ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

সিদ্ধিরগঞ্জ প্রগতি সংসদের সভাপতি এস এম নিজাম উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সিদ্ধিরগঞ্জ প্রগতি সংসদের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এ.টি.এম. এ. মান্নান, উপদেষ্টা মো. সামসুদ্দিন আহম্মেদ, উপদেষ্টা মো. মিজানুর রহমান মাস্টার, সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) বাবু অনুপ কুমার দাস, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর জি. এম সাদরিল, সিদ্ধিরগঞ্জ প্রগতি সংসদের প্রেসিডিয়াম সদস্য মো. জহিরুল ইসলাম বীরবল, সিদ্ধিরগঞ্জ প্রগতি সংসদের সাধারণ সম্পাদক মো. মাইনুদ্দিন ও প্রবীণ ফুটবলার মো. চাঁন মিয়া চান্দু প্রমূখ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা বার্ষিকী ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, দেশের প্রধানমন্ত্রী চুরি করেছে, তার ছেলে চুরি করেছে, তার মেয়ে চুরি করেছে, সমস্ত মন্ত্রীরা চুরি করেছে, এমপিরা চুরি করেছে, দলের মানুষ সব চুরি করেছে, প্রশাসনে যারা ছিল আমলারা তারাও চুরি করেছে, পুলিশ-র‌্যাব চুরি করেছে, তারা কি অশিক্ষিত মানুষ?। তারা সবগুলো শিক্ষিত মানুষ। শিক্ষিত মানুষ যত চুরি করতে পারে, বাটপারি করতে পারে, সাধারণ অশিক্ষিত মানুষরা তা করতে পারে না। কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, ঠেলাগাড়ি চালায়, রিক্সা চালায়, ছোটখাটো দোকান দিয়ে ব্যবসা করে তাদের কিছ্ইু করার সুযোগই নেই। তাদের ফাঁকি দেয়ার সুযোগ আছে, কিন্তু চুরি করার কোন সুযোগ নেই। চোরের দল হল কারা শিক্ষিতরা। তাহলে শিক্ষিত মানুষ যখন চোর হয় তখন মনে রাখতে হবে শিক্ষায় সে জ্ঞান অর্জন করেছে, মানবিক গুনাবলীর কোন উৎকর্ষ সাধন করেনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »