সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জের পূর্বাচলে মোটরসাইকেল দু.র্ঘ.ট.নায় যুবদল নেতা নি.হ.ত শেখ হাসিনা সরকারের মতো অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে: রফিউর রাব্বি বিএনপি জোটের প্রার্থী কাশেমীর বি.রু.দ্ধে সাংবাদিকের মা.ন.হা.নি মামলা জামায়েত ও এনসিপিকে সমর্থন দিয়ে খেলাফত মজলিসের প্রার্থীদের সরে দাঁড়ানোর ঘোষণা বিউটি পার্লারের টয়লেট থেকে নি.খোঁ.জ নারীর লা.শ উদ্ধার নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: জামায়াত প্রার্থীকে জরিমানা বিএনপির ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি শেখ হাসিনার ১০ টাকার চালের মতোই: গোলাম পরওয়ার আমার কর্মীদের ভয় দেখিয়ে লাভ হবে না: মোহাম্মদ আলী শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা: বিএনপি জোটের প্রার্থীকে দেড় লাখ টাকা জ.রি.মা.না রূপগঞ্জে বিএনপির দুই পক্ষের সং.ঘ.র্ষে স্বেচ্ছাসেবক দল নেতা নি.হ.ত

শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে হবে: মামুন মাহমুদ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ২২৮ Time View

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে হবে। শুধু শ্রমিকরা জীবন দিয়ে, শ্রম-মেধা-ঘাম ঝরিয়ে আমাদের সুখের জন্য কাজ করবে কিন্তু তাদের সুখের দিকে আমরা তাকাবো না এটা হতে পারে না।

বৃহস্পতিবার (১ মে) দুপুরে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানা শাখার আয়োজিত এক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানা কমিটির সভাপতি মো. শাফিজুল ইসলামের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন- ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক মুহাম্মদ আলী, সিদ্ধিরগঞ্জ থানা কমিটির সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. ওমর ফারুক, সহ-সভাপতি মো. শহিদুল ইসলাম, সহ-সভাপতি মো. সিরাজুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা কমিটির যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী, সহ-যুগ্ম সম্পাদক মো. আল আমিন ও সহ অর্থ সম্পাদক মো. রাসেল শেখ প্রমুখ।

মামুন মাহমুদ শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, আমি জানি এই শ্রমিকরা যদি একদিন কাজ বন্ধ দেয় সেদিন তার ঘর ভাড়ার টাকা শর্ট পড়ে যাবে, চাল-ডাল কিনার টাকা শর্ট পড়ে যাবে। কারণ এমনিতেই শ্রমিকদের ন্যায্যমজুরি নিশ্চিত হয় নাই। আমাদের সর্বপ্রথম প্রয়োজন গণতন্ত্র মানবাধিকার এবং মৌলিক অধিকার। এগুলো যদি প্রতিষ্ঠিত হয় তাহলে বাংলাদেশের সকল মানুষের অধিকার সুনিশ্চিত হবে।

তিনি আরও বলেন, মাঝে মাঝে রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের উচ্চবিলাস এবং তাদের শক্তি বৃদ্ধি করার জন্য শ্রমিকদের উপর চাপ তৈরি করে। তাদের (রাজনৈতিক দল) মিছিল মিটিং এ শ্রমিকদের জোরপূর্বক নিয়ে যায়। কিন্তু তারা এটা ভাবেনা শ্রমিকরা কাজ না করলে তাদের সংসার চলে না। তাদের ছেলে মেয়েরা না খেয়ে থাকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »