বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
মা.দ.কের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে খু.ন: বিচারের দাবিতে সড়ক অব.রোধ নারায়ণগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা রাজপথে: রাজীব সিদ্ধিরগঞ্জে থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯২ জনের বিরুদ্ধে মামলা সিদ্ধিরগঞ্জ থানা আ’লীগ সভাপতি মজিবুরের ঘনিষ্ঠ সহযোগী মজু আটক সনদ অর্জনই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়: ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে ডোবা থেকে বৃদ্ধের অর্ধ.গলি.ত মর.দেহ উদ্ধার চাঁ.দা.বা.জির অভিযোগে এমপি মান্নানের ছেলে সজিব আটক : দল থেকে বহি.ষ্কার ২০০ বছরের পুরাতন শ্মশানের উন্নয়ন কাজে আর বাধা নেই: নাসিক প্রশাসক আড়াইহাজারে ডাকা.তের হাম.লায় এসিল্যান্ডসহ আ.হ.ত ৬: বাড়িতে লুটপাট শীতলক্ষ্যায় গোসল করতে নেমে প্রাণ গেল মাদরাসাছাত্রের

শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা ঝুঁকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
  • Update Time : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩২৬ Time View

নারায়ণগঞ্জে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি পরিদর্শন শেষে স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এবারের দুর্গাপূজায় কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই। বিগত বছরের তুলনায় এ বছর আরও সুসংগঠিতভাবে নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে এবং পূজা উদযাপন হবে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে নগরীর মিশনপাড়া এলাকায় রামকৃষ্ণ মিশনের পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। এ সময় তিনি পূজার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন এবং আয়োজকদের সঙ্গে মতবিনিময় করেন।

তিনি জানান, সারাদেশে ৩৩ হাজার পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, র‌্যাব, আনসার, বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন থাকবে। প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবকরাও দায়িত্ব পালন করবেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, “নারায়ণগঞ্জে দুর্গাপূজা ঘিরে কোনো শঙ্কা নেই। প্রতিটি মণ্ডপে পূজা উদযাপন কমিটির ৭ জন স্বেচ্ছাসেবক এবং ৮ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর সদস্যরাও নিরাপত্তা কাজে নিয়োজিত থাকবেন। এবার পূজা হবে আনন্দঘন এবং সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত।”

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার মোহাম্মদ জসীমউদ্দিন, র‌্যাব-১১ অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন, জেলা পূজা উদযাপন কমিটির উপদেষ্টা প্রবীর কুমার সাহা, সভাপতি শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিখন সরকার শিপনসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »