বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণ: কেন্দ্রসচিবকে অব্যাাহতি সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে জ্বালানি বিক্রি: জরিমানা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আ.হ.ত ১ ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে এলাকাবাসীর ঐক্যবদ্ধ উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলে: অধ্যাপক মামুন মাহমুদ কন্টেইনার পোর্ট ও মার্কেট নির্মাণ কাজ বন্ধের দাবিতে নাসিক প্রশাসককে নাগরিক কমিটির চিঠি সিদ্ধিরগঞ্জে ১ হাজার ১২০ লিটার জ্বালানি তেল উদ্ধার আড়াইহাজারে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের বাড়িতে দু.র্ধ.র্ষ ডা.কা.তি সিদ্ধিরগঞ্জে গেম খেলার প্রলো.ভন দেখিয়ে দুই শিশুকে নি.পী.ড়ন: বৃদ্ধ গ্রে.প্তার সিদ্ধিরগঞ্জে সেলাইকর্মী হত্যা মামলার মূল আসামি গ্রেপ্তার ফতুল্লায় ঝুট নিয়ে বিএনপির দুই গ্রুপের সং.ঘ.র্ষের ঘটনায় যুবদল ও ছাত্রদলের ৩ নেতা গ্রেপ্তার

রূপগঞ্জে কিন্ডারগার্টেন সমিতির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

রূপগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ৩৬১ Time View

রূপগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন ও শিক্ষা উন্নয়ন সমিতির প্রায় আড়াই শতাধিক স্কুলের ৬ হাজার শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা ও দুপুর ২ টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপজেলার ভুলতা, গোলাকান্দাইল, তারাব, কাঞ্চন, ভোলাব, মুড়াপাড়া, রূপগঞ্জ, কায়েতপাড়া ও দাউদপুরে পৃথক কেন্দ্রে বৃত্তি পরীক্ষায় স্ব-স্ব ইউনিয়ন ও পৌরসভার শিক্ষার্থীরা অংশ নেয়।

রূপগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন ও শিক্ষা উন্নয়ন সমিতির উদ্যোগে আয়োজিত বৃত্তি পরীক্ষার গোলাকান্দাইলস্থ মজিবর রহমান ভুঁইয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আজিজ মাস্টার, সাধারণ সম্পাদক ও গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হাজী আব্দুল মতিন, বিএনপির সহসভাপতি রজব আলী ফকির, সাপ্তাহিক আমাদের রূপগঞ্জ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. হানিফ মোল্লা, রূপগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন ও শিক্ষা উন্নয়ন সমিতির নেতা খোরশেদ আলম, সাইফুল ইসলাম ও আবাবিল প্রিন্টিং প্রেসের জয়নুল আবেদীন প্রমুখ। গোলাকান্দাইল মজিবর রহমান ভুঁইয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে শুক্রবার ২৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় দেড় হাজার শিক্ষার্থী অংশ নেয়। পরে বিএনপি নেতা কাজী মনিরুজ্জামানও বিদ্যালয় পরিদর্শণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »