শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম :
কাঁচপুরে পাথর বালু ঘাট দখল নিয়ে বিএনপির দুপক্ষের সং.ঘ.র্ষে আ.হ.ত ১৫ শহরের হকার সমস্যা এখন অ.ভি.শ.প্ত পর্যায়ে পৌঁছেছে: নাসিক প্রশাসক সিদ্ধিরগঞ্জে ছিন.তাই.কালে গণ.পিটু.নিতে ১ জন নি.হ.ত রূপগঞ্জে বিএনপি নেতাদের মা দ কবিরোধী অভিযান সিদ্ধিরগঞ্জে ইট-বালু ব্যবসায়ীকে মারধরের অভিযোগ সৈনিকদল নেতার বিরুদ্ধে ইফতারের পর বিকট শব্দ; ভবনের দেয়াল ধসে পড়ে আহত ৩ সিদ্ধিরগঞ্জে জামায়াতে ইসলামীর দোয়া ও ইফতার সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের ৩ কর্মকর্তাকে বদলি সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে প্রতিমন্ত্রী কায়সার কামাল ফ্যাসিস্টের দোসর মন্তব্যে বিসিকে উত্তেজনা: দুই ঘণ্টা কারখানায় সংসদ সদস্য

রূপগঞ্জে আন্ডারপাস নির্মাণের দাবিতে বি ক্ষো ভ

রূপগঞ্জ প্রতিনিধি
  • Update Time : সোমবার, ৫ মে, ২০২৫
  • ১৫০ Time View

রূপগঞ্জে মহাসড়কে আন্ডারপাস নির্মাণের দাবিতে সোমবার (৫ মে) বেলা সাড়ে ১১টায় শিক্ষার্থী ও এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। একই দাবিতে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে দেবগ্রাম-ভুলতা-মদনপুর সড়ক নির্মাণ প্রকল্পের পরিচালক ও ঢাকাস্থ সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলীর কাছে লিখিত আবেদন করেছে।

মানববন্ধনে অংশ নেয়া গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির মিয়া বলেন, দেবগ্রাম-ভুলতা-মদনপুর সড়ক নির্মাণ কাজ করা হচ্ছে। সড়কটি দুই লেন থেকে উন্নীত করে ৬ লেন করা হচ্ছে। ব্যস্ততম এ সড়ক নির্মাণ করা হলে গোলাকান্দাইল-বালিয়াপাড়া সড়কটি বন্ধ হয়ে যাবে। তাছাড়া এ সড়ক পথে দৈনিক শত শত ছোট-বড় যানবাহন চলাচল করে থাকে। বাইপাস সড়কের উভয়পাশে বসবাসরত কয়েক হাজার শিক্ষার্থী প্রতিদিন দেবগ্রাম-ভুলতা-মদনপুর সড়ক পারাপার হয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করে। গুরুত্বপূর্ণ এ সড়কে রূপগঞ্জের গোলাকান্দাইল ভুমি অফিস সংলগ্ন স্থানে একটি আন্ডারপাস নির্মাণ খুবই জরুরি।

তিনি আরো বলেন, চলতি বছর ২৪ এপ্রিল তেজগাঁও সড়ক ভবনের প্রকল্প পরিচালক এবং ২০২৪ সালে ৬ মার্চ সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলীর কাছে লিখিত আবেদন করা হয়েছে। তারপরও কোনো গুরুত্ব না দেয়ায় সোমবার (৫ মে) এলাকার কয়েক হাজার শিক্ষার্থী ও এলাকাবাসী আন্ডারপাস নির্মাণের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করে। ঢাকা বাইপাস সড়কের উভয়পাশে একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, দুটি প্রাথমিক বিদ্যালয়, ৪টি কিন্ডারগার্টেন, ৩টি মাদ্রাসা ও এতিমখানা, হাজার বছরের গোলাকান্দাইল হাট-বাজার, ৬টি মসজিদ রয়েছে। এ সড়ক পারাপার হতে গিয়ে যানবাহনের নিচে চাপা পড়ে গত ৪ বছরে ৩জন নিহত হয়েছেন। এ জনদুর্ভোগ নিরসনে একটি আন্ডারপাস নির্মাণ খুবই জরুরি বলে এলাকাবাসী দাবি করেন।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন- গোলাকান্দাইল মজিবর রহমান ভুঁইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রীনা আক্তার, সাপ্তাহিক আমাদের রূপগঞ্জ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. হানিফ মোল্লা, গোলাকান্দাইল ইউপি সদস্য তপন ঘোষ, জামাল হোসেন, নুরজাহান বেগম, গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সহসভাপতি রজব আলী ফকির, শাহিন মিয়া, রমজান মিয়া, গোলাকান্দাইল উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাক মোল্লা, সমাজকর্মী জামান মিয়া সহ আরো অনেকে। পরে বিক্ষোভকারীরা ঢাকা বাইপাস সড়কে বিক্ষোভ মিছিল করে গোলচত্বর গিয়ে শেষ করেন।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, এলাকাবাসীর দাবি যৌত্তিক। ঢাকা বাইপাস সড়কের গোলাকান্দাইল এলাকায় একটি আন্ডারপাস নির্মাণের জন্য সড়ক ও জনপথ বিভাগে লিখিত আকারে দাবি জানানো হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »