শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
কাঁচপুরে পাথর বালু ঘাট দখল নিয়ে বিএনপির দুপক্ষের সং.ঘ.র্ষে আ.হ.ত ১৫ শহরের হকার সমস্যা এখন অ.ভি.শ.প্ত পর্যায়ে পৌঁছেছে: নাসিক প্রশাসক সিদ্ধিরগঞ্জে ছিন.তাই.কালে গণ.পিটু.নিতে ১ জন নি.হ.ত রূপগঞ্জে বিএনপি নেতাদের মা দ কবিরোধী অভিযান সিদ্ধিরগঞ্জে ইট-বালু ব্যবসায়ীকে মারধরের অভিযোগ সৈনিকদল নেতার বিরুদ্ধে ইফতারের পর বিকট শব্দ; ভবনের দেয়াল ধসে পড়ে আহত ৩ সিদ্ধিরগঞ্জে জামায়াতে ইসলামীর দোয়া ও ইফতার সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের ৩ কর্মকর্তাকে বদলি সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে প্রতিমন্ত্রী কায়সার কামাল ফ্যাসিস্টের দোসর মন্তব্যে বিসিকে উত্তেজনা: দুই ঘণ্টা কারখানায় সংসদ সদস্য

মিডফোর্ডের হত্যাকান্ডের প্রতিবাদে নারায়ণগঞ্জ কলেজ ছাত্র ফেডারেশনের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার
  • Update Time : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ২৯৪ Time View

ভাঙারী ব্যবসায়ী লাল চাঁদ সোহাগকে হত্যার প্রতিবাদে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখা বিক্ষোভ সভা করেছে। শনিবার (১২ জুলাই) রাতে শহরের চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে এ বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়।

কলেজ শাখার আহ্বায়ক মৌমিতা নূরের সভাপতিত্বে যুগ্ম আহ্বায়ক অপুর্ব রায়ের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কলেজ শাখার সদস্য শেখ সাদী, মিম। আরো বক্তব্য রাখেন কদম রসুল কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক অনামিকা চৌধুরী।

সভায় উপস্থিত ছিলেন কলেজ শাখার সদস্য আহাদ, হেমা, তাহমিদ, সানজিদা। কদম রসুল কলেজ শাখার সদস্য আরিফ। ফতুল্লা থানার সংগঠক জাওয়াদ আলম চৌধুরী।

কলেজ শাখার সদস্য শেখ সাদী তার বক্তব্যে বলেন, আন্দোলনের পরবর্তীতে দেশের এমন পরিস্থিতি কোনোভাবেই কাম্য না। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলছি, দ্রুততার সাথে এই হত্যাকান্ডের বিচার করুন। এই বিচারহীনতা আর মানা যায় না।

সভাপতির বক্তব্যে মৌমিতা নূর বলেন, ব্যবসায়ী সোহাগকে যেভাবে হত্যা করা হয়েছে তা বাংলাদেশের জন্য ভয়ংকর নজির। তবে এই নজির এই প্রথম নয়। এর আগেও বিশ্বজিৎ,আবরার ফাহাদ,ত্বকি,তোফাজ্জল সর্বশেষ সোহাগকে এই দেশে অকাতরে প্রাণ দিতে হয়েছে। এতো সাহস এখনো মানুষের মধ্যে জন্মায় তার কারণ বিচারহীনতার সংস্কৃতি।

এই সংস্কৃতি না রুখতে পারলে এমন হত্যা চলতেই থাকবে। আমরা বারবার প্রসাশনকে যথাযথভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে তৎপর হতে বলছি। হত্যাকারী যে দল বা মতের হোক বিচার হওয়া বাঞ্চনীয়। তবে এই যে সিমেন্টের ব্লক দিয়ে থেতলে ফেলার মতো এত বিকৃত চিন্তা মানুষ পায় কিভাবে?

এর পেছনে রয়েছে ক্ষমতা ও শিক্ষাব্যবস্থার হাত। ক্ষমতার ব্যবহার হয় ভুল জায়গায়। এবং শিক্ষাব্যবস্থা মানুষের নীতি নৈতিকতা গঠনে সহায়ক নয়। ফলে শিক্ষাব্যবস্থার উন্নতি হওয়াও ভীষণ জরুরী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »