শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২ বন্দরে গ্যাস লিকেজে আ.গুন: দ.গ্ধ শিশুর মৃ.ত্যু: শ.ঙ্কায় বাবা-মা আমের ক্যারেটে ফেন.সিডি.লের বিকল্প ফেয়ার.ডিল: র‌্যাবের জালে ট্রাকসহ গ্রেপ্তার ১ তোলারাম কলেজে বক্তব্যকে কেন্দ্র করে ছাত্রদল-শিবির সং.ঘ.র্ষ : আ.হ.ত ৫ সিদ্ধিরগঞ্জে দিনমজুরকে আ.টকে ২ লাখ টাকা চাঁ.দা দাবি: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৭

মশারি টানিয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা কর্মসূচি পালিত

সোনারগাঁও প্রতিনিধি
  • Update Time : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ৩৪৯ Time View

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মশারি টানিয়ে সচেতনা কর্মসূচি পালন ও ডেঙ্গু প্রতিরোধ সচেতনতা মূলক লিফলেট বিতরণ করছে পরিবেশ রক্ষা উন্নয়ন ও উন্নয়ন সোসাইটি নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

সোমবার (৭ জুলাই) বিকেলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার মোগড়াপাড়া চৌরাস্তায় সংগঠনটি এ কর্মসূচি পালন করে।

পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন-এর সভাপতিত্বে এবং মহাসচিব মীযানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও মোগড়াপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান।

এই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির মহাসচিব মীযানুর রহমান, সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মোগড়াপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, ডক্টর হেলথকেয়ার হাসপাতালের চেয়ারম্যান হাজী আবুল কাসেম মোল্লা, প্রতিবন্ধী শিশু ও যুবকল্যাণ পরিষদের চেয়ারম্যান এমএ মহিন সরদার, বৈদ্যারবাজার ইউনিয়ন বিএনপির সহসভাপতি সোহেল মিয়া, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান, পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির সাংগঠনিক সম্পাদক আনিসসহ সংগঠনের সদস্যরা।

এসময় পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন সাংবাদিকদের বলেন, বর্তমানে দেশে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। তাই জনসচেতনতা সৃষ্টি করতে এ কর্মসূচি পালন করছি। মূলত: আমি মশার মধ্যে ঢুকে আছি, এটা একটা প্রতীকী বিষয়। এর মাধ্যমে আমি ও আমরা মিলে সাধারণ মানুষকে সচেতন করতে চাই। সবাই যদি মশারি টানিয়ে ঘুমাই, তাহলে ডেঙ্গু থেকে অনেকইটাই মুক্তি পেতে পারি। তবে মশারিই ডেঙ্গু প্রতিরোধের একমাত্র উপয় নয়। বরং আমরা সবাই যদি নিজ নিজ জায়গা থেকে সচেতন হই, সেই অনুযায়ী কাজ করি তাহলে আমরা ডেঙ্গু থেকে অনেকটাই নিরাপদে থাকতে পারবো।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »