বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মা.দ.কের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে খু.ন: বিচারের দাবিতে সড়ক অব.রোধ নারায়ণগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা রাজপথে: রাজীব সিদ্ধিরগঞ্জে থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯২ জনের বিরুদ্ধে মামলা সিদ্ধিরগঞ্জ থানা আ’লীগ সভাপতি মজিবুরের ঘনিষ্ঠ সহযোগী মজু আটক সনদ অর্জনই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়: ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে ডোবা থেকে বৃদ্ধের অর্ধ.গলি.ত মর.দেহ উদ্ধার চাঁ.দা.বা.জির অভিযোগে এমপি মান্নানের ছেলে সজিব আটক : দল থেকে বহি.ষ্কার ২০০ বছরের পুরাতন শ্মশানের উন্নয়ন কাজে আর বাধা নেই: নাসিক প্রশাসক আড়াইহাজারে ডাকা.তের হাম.লায় এসিল্যান্ডসহ আ.হ.ত ৬: বাড়িতে লুটপাট শীতলক্ষ্যায় গোসল করতে নেমে প্রাণ গেল মাদরাসাছাত্রের

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠকের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ১৭৫ Time View

সিদ্ধিরগঞ্জে মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র যুগ্ম মূখ্য সংগঠক তাকবির আমান (২৪)সহ চার জনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগ দায়ের করা হয়েছে। মঙ্গলবার (৮ মার্চ) বিকেলে সিদ্ধিরগঞ্জ থানায় ভুক্তভোগী কিশোরীর পিতা বাদী হয়ে এ অভিযোগটি দায়ের করেন। মঙ্গলবার রাত সাড়ে ৮টায় অভিযোগ দায়েরের এ বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম।

অভিযুক্তরা হলেন- তাকবির আমান (২৪), মিনহাজ (২৫), সৈকত (২৪) ও তানবির (২৪)। তাকবির আমান নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র যুগ্ম মূখ্য সংগঠক।

অভিযোগ সূত্রে জানা যায়, বাদীর কিশোরী মেয়ে স্থানীয় একটি স্কুলে ৮ম শ্রেণীতে পড়াশুনা করে। তার মেয়ে স্কুলে যাতায়াতের সময় বিবাদী তাকবির আমান প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। বিষয়টি ভূক্তভোগী মেয়েটি তার পিতাকে জানালে তারা তাকে সতর্ক করেন এবং তার অভিভাবকদের ঘটনাটি জানায়। এর জেরে সোমবার ৭ এপ্রিল মামলার বাদী ও তার স্ত্রী ছেলে-মেয়েকে বাসায় রেখে কাজে গেলে বিকেলে তাকবির তাদের বাসায় যায়। এসময় বাদী বাসায় ফোন করলে ছেলের কাছ থেকে জানতে পারেন যে তার মেয়েকে তাকবির জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেছে। এসময় তার মেয়ের ডাক চিৎকারে আশেপাশের লোকজন এসে বিবাদীকে ঘরে তালা বন্ধ করে রাখেন। পরবর্তীতে তাকবিরের পবিবারের লোকজনদের খবর দিলে তারা আরো ৫০/৬০জন অজ্ঞাত লোকজন ডেকে নিয়ে এসে তাকবিরকে নিয়ে চলে যান।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহিনুর আলম জানান, ওদের একে অপরের সাথে প্রেমের সম্পর্ক ছিল। মেয়েটি বিয়ের জন্য দাবি করে আসছিল। ছেলেটি বিয়ে না করায় মেয়েটির পিতা এই অভিযোগ দিয়েছেন। তাপরপরও আমরা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »