শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে বুলবুল হ.ত্যা: সিফাত বাহিনীর প্রধানসহ ৯ জন গ্রেফতার বন্দরে বুলবুল হ.ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : তীব্র যানজট বন্দরে পূর্ববিরোধের জেরে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হ.ত্যা সিদ্ধিরগঞ্জে ঝোপ থেকে বিদেশি পি.স্ত.ল, গু.লি ও সুইচ গি.য়ার উদ্ধার সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২

বাগেরহাটের সাংবাদিক হায়াত হত্যার প্রধান আসামি ইস্রাফিল নারায়ণগঞ্জে গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ১৫৬ Time View

বাগেরহাটের সাংবাদিক এস. এম. হায়াত উদ্দিন হত্যা মামলার প্রধান আসামি ইস্রাফিল (৫০) কে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় সোঁনারগাও বৈদ্যর বাজার এলাকা থেকে র‌্যাব-৬ ও র‌্যাব-১১ এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১’র অপস অফিসার গোলাম মোর্শেদ।

র‌্যাব জানায়, হত্যাকাণ্ডের পর থেকে ইস্রাফিল আত্মগোপনে ছিলেন। দীর্ঘদিনের গোয়েন্দা তৎপরতা ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করা সম্ভব হয়।

গত ৩ অক্টোবর (শুক্রবার) সন্ধ্যায় বাগেরহাট পৌরসভার উত্তর হাড়িখালী এলাকার একটি চায়ের দোকানে বসেছিলেন স্থানীয় পত্রিকা দৈনিক ভোরের চেতনা-এর স্টাফ রিপোর্টার এস. এম. হায়াত উদ্দিন (৪২)।

হঠাৎ একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র ও হাতুড়ি নিয়ে তার ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বাগেরহাট সদর হাসপাতালে, পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঘটনার দুই দিন পর, নিহত সাংবাদিকের মা হাসিনা বেগম বাদী হয়ে বাগেরহাট সদর মডেল থানায় মামলা করেন। মামলায় স্থানীয় মো. ইস্রাফিল মোল্লাসহ ৫-৬ জনকে নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় ১০-১২ জনকে আসামি করা হয়।

পুলিশ ও ডিবির যৌথ অভিযানে প্রথমে ঢাকার আশুলিয়া এলাকা থেকে ওমর ফারুক ও আশিকুল ইসলাম নামে দুই যুবককে গ্রেপ্তার করা হয়। তারা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়, যেখানে তারা জানায়- স্থানীয় প্রভাবশালী এক ব্যক্তি ও ইস্রাফিলের নির্দেশে তারা হত্যায় অংশ নেয়।

এরপর থেকেই প্রধান আসামি ইস্রাফিল পলাতক ছিলেন। র‌্যাবের গোয়েন্দা নজরদারির কারণে অবশেষে শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের সোনারগাঁও এর বৈদ্যর বাজার এলাকায় তাকে গ্রেপ্তার করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »