সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
আমলাপাড়া আদর্শ স্কুলে অভিভাবক ঐক্য পরিষদের নিরঙ্কুশ জয় আদালত চত্বর থেকে চু.রি হওয়া প্রাইভেট কার উদ্ধার: চো.র চ.ক্রে.র ৩ সদস্য গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে আ’লীগ ও অঙ্গ সংগঠনের ১৩০ জনের বিরুদ্ধে স.ন্ত্রা.স বি.রো.ধী আইনে মামলা: গ্রেপ্তার ১২ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ১২ জন গ্রেপ্তার মা ম লা থেকে নাম বাদ দেওয়ার তদবিরের অভিযোগ আলেকের বিরুদ্ধে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে অ.স্ত্র লুট: গ্রেফতার ৪ স্বামীর দায়ের করা যৌতুক মামলায় স্ত্রী গ্রেপ্তার মা.দ.কের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে খু.ন: বিচারের দাবিতে সড়ক অব.রোধ নারায়ণগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা রাজপথে: রাজীব সিদ্ধিরগঞ্জে থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯২ জনের বিরুদ্ধে মামলা

বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাকসুদ গ্রেফতার

বন্দর প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ২৬০ Time View

বৈষম্যবিরোধী ছাত্র জনতা হত্যা মামলার আসামী নারায়ণগঞ্জের বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মাকসুদ হোসেনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বুধবার (৫ মার্চ) ভোরে বন্দরের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী । তিনি জানান, সাবেক উপজেলা চেয়ারম্যান মাকসুদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় যাত্রীবাড়ি থানায় একটি হত্যা মামলা এবং সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানায় বিস্ফোরক আইনে দুটি মামলা রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমানের দোসর মাকসুদ হোসেন পাচঁ আগষ্টে স্বৈারাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর ভোল পাল্টে বিএনপি-জামায়াতের লোক পরিচয় দিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেন। পাচঁ আগষ্ট রাতে বন্দর উপজেলার মদনপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এম এ সালামের বাড়ি ভাংচুর ও গরুর খামার গরু লুট করে এবং ধামগড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল গনির বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর চালিয়ে মালামাল লুটপাট করে নিয়ে যায়। এছাড়া ঐ এলাকায় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ একাধিক ব্যবসায়ী ও নিরিহ মানুষের বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুর ও মালামাল লুট করে নিয়ে যায়। এছাড়া অনেক নিরিহ মানুষকে মামলার ভয়ভীতি দেখিয়ে টাকা আদায় করে।

এছাড়া মাকসুদ চেয়ারম্যান ও তার ছেলে শুভ এলাকায় সন্ত্রাসী চাদাঁবাজি করার জন্য একটি বিশাল বাহিনী গড়ে তোলে। গত কয়েক মাস ধরে মাকসুদ ও তার ছেলে শুভ এলাকার অনেক ব্যবসায়ীকে জিম্মী করে এবং ভয়ভীতি দেখিয়ে মানুষের কাছ থেকে মোটা অংকের চাঁদা আদায় করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »