শনিবার, ০২ মে ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
জেল খাটার অভিজ্ঞতা নিতে ফতুল্লায় শিশু হ.ত্যা: গ্রে.প্তার ৬ কিশোর গভীর নলকূপের ওপর নাসিকের কর ধার্য: বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন বিদ্যুৎ উৎপাদনের পরেই ব্যক্তিখাতের শিল্প কারখানায় বিতরণ করা হয়: বস্ত্র ও পার্ট মন্ত্রী সিদ্ধিরগঞ্জ থানায় কর্মরত পুলিশ কর্মকর্তার হার্ট অ্যা.টাকে মৃ.ত্যু ব্যানারে ছবি না থাকায় সিদ্ধিরগঞ্জে পরীক্ষার হলের সামনে বিএনপির দু’পক্ষের হাতা.হাতি সিদ্ধিরগঞ্জে ৯ মামলার আসামি ও শামীম ওসমানের সহযোগী সিরাজ মন্ডল গ্রেফতার সোনারগাঁওয়ে পুরোনো প্রশ্নে পরীক্ষার ঘটনায় ১১ শিক্ষককে অব্যাহতি বেসরকারি ক্লিনিকে রোগী নেওয়ার ফাঁদ: ৪ দালাল আটক ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণ: কেন্দ্রসচিবকে অব্যাাহতি সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে জ্বালানি বিক্রি: জরিমানা

বন্দরের দেওয়ানবাগ মাজারে হামলা: অগ্নিসংযোগ

বন্দর প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭০ Time View

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর এলাকায় দেওয়ানবাগ মাজারে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন আহত হয়েছেন। শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে বলে বন্দর থানার ওসি গোলাম মোস্তফা জানান। আহতরা হলেন- মো. শাহনেওয়াজ (৬০), মো. শিমুল (৩৬), ওসমান গণি (৭০) ও জাকির (৩২)। আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনার পর দুপুরে জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তাদের হাসপাতালে নিয়ে যাওয়া মো. অলি নামের একজন বলেন, “সকাল ৬টার দিকে মাজারবিরোধী কিছু ব্যক্তি হামলা চালিয়ে প্রথমে দেওয়ানবাগ শরীফে ঢুকে ভাঙচুর করে। তখন ভেতরে থাকা লোকজন তাদের বাঁধা দিলে হামলাকারীরা তাদের মারধর করে। পরে আগুন লাগিয়ে পালিয়ে যায় তারা।” পরে দুপুরে আরেক দফায় সেখানে হামলা ও লুটপাট চালানো হয় বলে জানান স্থানীয়রা। এই ঘটনার পর দুপুরে জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলেও জানান ওসি।

এ ঘটনায় আহতদের প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানিয়েছেন ওসি গোলাম মোস্তফা। তিনি আরও বলেন, “একদল ব্যক্তি সকালে মাজারের ভেতর ঢুকে ভাঙচুর চালায়। পরে সেখানে আগুনও দেয়। “কারা এই কাণ্ড ঘটিয়েছে তা এখনও চিহ্নিত করা যায়নি। তবে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।” এর আগে গত ২৫ অগাস্ট সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নে আয়নাল শাহ দরগা নামে পুরোনো একটি মাজার ভেঙে ফেলা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »