মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে অটোরিকশার গ্যারেজে মধ্যরাতে ম্যাজিস্ট্রেটের অভিযান: ৪ লাখ টাকা জরিমানা সিদ্ধিরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাছের পোনা অবমুক্ত সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতিসহ ৪ জন গ্রেপ্তার ৪-৫ বছরের মধ্যে সড়ক-সেতুতে ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করার পরিকল্পনা: নৌপরিবহন মন্ত্রী সোনারগাঁয়ে বিএনপির দুই গ্রুপের মা.রা.মা.রি : দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবি সংবাদ সম্মেলনে ইয়া.বা’র বিনিময়ে ডেকে এনে গু.লি ও ছু.রিকা.ঘাতে হ.ত্যা: গ্রেপ্তার ৩ এই সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে : জামায়াতে আমীর এ দেশের মানুষ তাকে ছক্কা মেরে সীমানার বাহিরে ফেলে দিয়েছে: মামুনুল হক হঠাৎ ভূমি অফিস পরিদর্শনে প্রতিমন্ত্রী : কর্মকর্তাদের আগাম হাজিরায় ক্ষো.ভ সিদ্ধিরগঞ্জে পরিবহন শ্রমিক সজীব হ.ত্যা: বাবা-ছেলে গ্রেপ্তার

ফতুল্লা ইউপি চেয়ারম্যানের ইন্তেকাল

ফতুল্লা প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬১৩ Time View

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ফতুল্লা থানা আওয়ামী লীগের সহ-সভাপতি লুৎফর রহমান স্বপন (৫৮) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে তিনি মারা যান। ফতুল্ল ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য কাজী মঈন উদ্দীন বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুর আড়াইটার দিকে নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়লে তাকে শহরের চাষাড়াস্থ ইসলাম হার্ট সেন্টারে নেওয়া হয়। সেখানে ইসিজি করার পর শহরের নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেয়া হলে সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লুৎফর রহমান স্বপনের বাড়ি ফতুল্লা বাজার এলাকায়। তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে। রাত দশটায় ফতুল্লা বাজার জামে মসজিদে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে তার দাফন করা হবে বলে জানান ইউপি সদস্য কাজী মঈন।

লুৎফর রহমান স্বপন ১৯৯১ সালে প্রথম ইউপি সদস্য নির্বাচিত হন। এরপর দীর্ঘ ৩০ বছর এই ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়নি। ইউপি চেয়ারম্যান মারা যাওয়ার পর ১১ বছর ভারপ্রাপ্ত চেয়ারম্যানেরও দায়িত্ব পালন করেন তিনি। ২০২১ সালের ২৬ ডিসেম্বর ফতুল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হলে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী লুৎফর রহমান স্বপন চেয়ারম্যান নির্বাচিত হন। এর আগে দীর্ঘ বছর তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »