বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
৪-৫ বছরের মধ্যে সড়ক-সেতুতে ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করার পরিকল্পনা: নৌপরিবহন মন্ত্রী সোনারগাঁয়ে বিএনপির দুই গ্রুপের মা.রা.মা.রি : দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবি সংবাদ সম্মেলনে ইয়া.বা’র বিনিময়ে ডেকে এনে গু.লি ও ছু.রিকা.ঘাতে হ.ত্যা: গ্রেপ্তার ৩ এই সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে : জামায়াতে আমীর এ দেশের মানুষ তাকে ছক্কা মেরে সীমানার বাহিরে ফেলে দিয়েছে: মামুনুল হক হঠাৎ ভূমি অফিস পরিদর্শনে প্রতিমন্ত্রী : কর্মকর্তাদের আগাম হাজিরায় ক্ষো.ভ সিদ্ধিরগঞ্জে পরিবহন শ্রমিক সজীব হ.ত্যা: বাবা-ছেলে গ্রেপ্তার নগর পার্কে ব.ন্দু.ক হাতে মা.স্তা.নি : দুই তরুণ আটক বন্দরে বুলবুল হ.ত্যা: সিফাত বাহিনীর প্রধানসহ ৯ জন গ্রেফতার বন্দরে বুলবুল হ.ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : তীব্র যানজট

ফতুল্লায় ফায়ার সার্ভিসের গাড়ি খাদে

স্টাফ রিপোর্টার
  • Update Time : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ১৯০ Time View

আগুন নিভাতে যাওয়ার পথে বিসিক ফায়ার স্টেশনের ফায়ার সার্ভিসের একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। ঘটনাটি শনিবার (২১ অক্টোবর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পাগলা নৌবাহিনী ক্যাম্পের বিপরীতের খাদে ঘটে। এসময় স্টেশন অফিসার সুমন গুরুতর আহত হয়। তখন সাথে থাকা চালকসহ অন্যান্য কর্মীরা কোন মতে প্রানে রক্ষা পায়।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হারেস সিকদার জানান, পাগলা তালতলা এলাকায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। সংবাদ পেয়ে বিসিক ফায়ার সার্ভিসের একটি ইউনিট সেখানে আগুন নিভাতে যাচ্ছিল। পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে অগ্নি নির্বাপক কর্মীদের নিয়ে গাড়িটি খাদে পড়ে যায়। এসময় স্টেশন অফিসার সুমন আহত হয়। তখন সাথে থাকা চালকসহ অন্যরা লাফিয়ে পড়ে রক্ষা পায়। এরপর তারাই স্টেশন অফিসারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। গাড়িটি কয়েকটি পল্টি খেয়ে খাদের পানিতে পড়ে ধুমড়ে মুচড়ে যায়।

ফতুল্লার বিসিক স্টেশনের ফায়ার ফাইটার এহসানুল হক জানান, স্টেশন অফিসার আহত হয়েছে তাকে শহরের খানপুর হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আশঙ্কামুক্ত। খাদে পড়ে যাওয়া গাড়িটি উদ্ধারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »