বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ছুটিতে থাকা অসুস্থ এএসআইয়ের ঝু.ল.ন্ত ম.র.দে.হ উদ্ধার দক্ষিণ আফ্রিকায় অ.গ্নি.কা.ন্ডে ৬ বাংলাদেশির মৃ.ত্যু: নারায়ণগঞ্জের এক গ্রামে তিন পরিবারের মাতম আমি নি.র্দো.ষ হয়েও অ.প.রা.ধী : আইভী সোনারগাঁওয়ে ট্রাকের ধা.ক্কায় ১ জন নি.হ.ত: আ.হ.ত ৪ জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া আমরা সরকারকে কোন ছাড় দিতে প্রস্তুত নই: মোবারক হোসাইন সোনারগাঁয়ে যুবককে কু.পি.য়ে হ.ত্যা শ্রমিক লীগ নেতা কাউসার আহম্মেদ পলাশের ক্যাশিয়ার টিক্কা গ্রেফতার সিদ্ধিরগঞ্জে যুবলীগ ও ছাত্রলীগের ৫৬ জনের বিরুদ্ধে পুলিশের মামলা : গ্রেপ্তার ২ (তালিকাসহ) আব্দুর রশিদের হামলায় গুরুতর আহত বৃদ্ধ, মাথায় ১১ সেলাই-অভিযোগ রাষ্ট্রীয় পদক পাওয়া ডুবুরি সাদিকের মৃ.ত্যু

ফতুল্লায় কিশোরী ধ র্ষ ণ মাম লার আ সা মী সিদ্ধিরগঞ্জ থেকে গ্রে প্তা র

ফতুল্লা প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ৫৪২ Time View

ফতুল্লায় তেরো বছরের এক কিশোরীকে অপহরণ ও ধর্ষণের ঘটনায় পলাতক আসামি আজিম (২২)কে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। শুক্রবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১’র অপস্ অফিসার মো. গোলাম মোর্শেদ। এর আগে বৃহস্পতিবার বিকেলে সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকা থেকে আজিমকে গ্রেপ্তার করে র‍্যাব-১১। আজিম ফতুল্লার গেদ্দারবাজার এলাকার হোসেনের ছেলে।

র‌্যাব জানায়, গত ১৭ মে সকালে ভিকটিম তার বাড়ি থেকে দোকানের উদ্দেশে রওনা দেয়। এ সময় শ্মশানের গলি দিয়ে যাওয়ার সময় নারায়ণগঞ্জ জেলার ফতুল্লার গেদ্দারবাজার তালতলা শ্মশান সংলগ্ন হাফিজুর রহমানের মেস বাসার সামনে গেলে আসামি আজিম ভিকটিমকে ডেকে নিয়ে যায়। পরে তাকে হাফিজুর রহমানের মেস বাড়ির শেষ মাথার ১টি রুমে নিয়ে জোরপূবক ধর্ষণ করে। এদিকে ভিকটিমের মা তাকে না পেয়ে দিশেহারা হয়ে ওই মেসবাড়িটি সন্দেহ হলে বাড়ির ভেতরে প্রবেশ করে ভিকটিমকে ডাকা ডাকি করতে থাকে। ভিকটিমের মা রুমের দরজাটি আটকানো দেখে সেখানে গিয়ে ভিকটিমের নাম ধরে ডাক দিলে ভিকটিম কান্না করে উঠে। পরে আসামি তাকে বাইরে থেকে আটকিয়ে রেখে পালিয়ে যায়। এ সময় দরজা খুলে দিলে ভিকটিম অসহায় অবস্থায় রুম থেকে বের হয়ে আসে। বিষয়টি জানতে পেরে ভিকটিমের মা বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »