শারদীয় দুর্গাপূজায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং পূজামন্ডপে নিñিদ্র নিরাপত্তরা জোরদার করার লক্ষ্যে নারায়ণগঞ্জের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন র্যাব-১১’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুর নগরীর আমলপাড়া সার্বজনীন পূজামন্ডপ, টানবাজার সাহাপাড়া পূজামন্ডপ, রামকৃষ্ণ মিশনসহ বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি হিন্দু সম্প্রদায়ের নেতাদের সাথে কথা বলে সার্বিক পরিস্থিতির খোজ খবর নেন। তিনি পূজায় আগত ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে র্যাবের পক্ষ থেকে সর্বাত্মক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
র্যাব-১১ অধিনায়ক লেঃ কঃ এইচ এম সাজ্জাদ হোসেন বলেন, দুর্গাপূজায় সবার অংশগ্রহণ ও আনন্দ উদযাপন নির্বিঘ্ন করতে আমরা সর্বোচ্চ সতর্ক আছি। পূজামন্ডপ, আশেপাশের এলাকা এবং যাতায়াতা ব্যবস্থা নিরাপদ রাখতে র্যাবের টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। যে কোনো নাশকতা, বিশৃঙ্খলা বা অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় র্যাব সদস্যরা সর্বদা প্রস্তুুত রয়েছে।
আমলাপাড়া সার্বজনীন পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রবীর কুমার সাহা র্যাব-১১’র এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, র্যাবের সক্রিয় ভূমিকা রাখলে আমাদের নিরাপত্তা নিয়ে কোন শংঙ্কা থাকবে না। আমরা সাবাই মিলে প্রতিবারের মতো এবার উৎসব আনন্দে উদযাপন করতে করবো। আমাদের ভ্রাতিত্ববোধ ও সম্প্রীতি আরো শক্তিশালী হবে।
উল্লেখ্য, নারায়ণগঞ্জে জেলা এবার ২২৪ টি পূজামন্ডপে সনাতনী হিন্দুধর্মালম্বীদের পূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি মন্ডপে আনসার পুলিশসহ বিভিন্ন বাহিনীর লোকজন সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে।