রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে চলন্ত বাসে আ.গু.ন: যাত্রীর ছদ্মবেশে উঠে না.শ.ক.তা ফতুল্লায় ফের শ্রমিক অস.ন্তোষ: দুই কারখানায় কর্মবিরতি সিদ্ধিরগঞ্জে ৬০০ পিস ইয়া.বাসহ গ্রেপ্তার ২: প্রাইভেটকার জব্দ ফতুল্লায় পুলিশ কনস্টেবল হ.ত্যা: প্রধান সন্দেহভাজনসহ গ্রেপ্তার ৬: গু.লি.বি.দ্ধ ডেভিড সিদ্ধিরগঞ্জে ভেকু দিয়ে গুঁ.ড়ি.য়ে দেওয়া হলো বসতবাড়ি: একাধিক বিএনপি নেতাসহ আসামি ২৬৪ মধ্যরাতে ঘুমন্ত পরিবারের ওপর বুলডোজার আ.ঘা.ত : কু.পি.য়ে জ.খ.ম ও টাকা লু.টে.র অভিযোগ সিদ্ধিরগঞ্জে নে.শার টাকার জন্য মা-বাবাকে জ.খ.ম: মাদ.কসেবী ছেলে গ্রেফতার চার মাসের বকেয়া বেতনের দাবিতে আম্বার কমপ্লেক্সের শ্রমিকদের বি.ক্ষো.ভ ফতুল্লায় চুলায় আ.গু.ন জ্বা.লাতেই ফ্ল্যাটে জমে থাকা গ্যাসে বি.স্ফো.রণ: দগ্ধ ৪ নারায়ণগঞ্জে শামীম ওসমানের পরিত্যক্ত বাড়িতে অগ্নি.সংযোগের চেষ্টা ছাত্রদলের

নগর পার্কে ব.ন্দু.ক হাতে মা.স্তা.নি : দুই তরুণ আটক

স্টাফ রিপোর্টার
  • Update Time : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ১৬৫ Time View

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর পার্কে (সাবেক শেখ রাসেল পার্ক) খেলনা বন্দুক হাতে ঘুরে বেড়ানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর দুই তরুণকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে বন্দর উপজেলার বন্দর বাজার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে পার্কে প্রদর্শিত খেলনা বন্দুক দু’টিও উদ্ধার করা হয়।

আটক তরুণরা হল, বন্দর বাজার এলাকার মো. শাহীন আহমেদের ছেলে লিমন তোহা (২২) এবং স্বপন মোল্লার ছেলে ইয়াসিন মোল্লা (২৩)।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাওয়া বন্দুক দুটি আসলে খেলনা। টিকটকের ভিডিও বানানোর উদ্দেশ্যেই মূলত তারা এই দৃশ্য ধারণ করেছিলেন। আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

তিনি আরও জানান, লিমন ২০২৪ সালে এইচএসসি পাসের পর পড়াশোনা বন্ধ করে দেন। তিনি বিগত সাত বছর ধরে টিকটক করছেন। অন্যদিকে ইয়াসিন ২০২২ সালে এসএসসি পাসের পর পড়াশোনা থেকে বিরত থেকে গত দুই বছর ধরে টিকটক ভিডিও তৈরি করছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সম্প্রতি ফেসবুকে ৩৫ সেকেন্ডের ওই ভিডিওটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এতে কালো রঙের লম্বা কুর্তা-পায়জামা ও মাথায় টুপি পরা দুই তরুণকে নারায়ণগঞ্জের সিটি নগর পার্কের বিভিন্ন স্থানে অস্ত্র হাতে ঘুরে বেড়াতে দেখা যায়। এ সময় তারা পথচারী, রিকশাচালক ও শিশুদের দিকে অস্ত্র তাক করেন, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার সৃষ্টি হয়। খোঁজ নিয়ে জানা যায়, টিকটকের ‘ভাইবোন’ নামের একটি অ্যাকাউন্ট থেকে ভিডিওটি প্রথম প্রকাশিত হয়, যা পরে লিমনের ইনস্টাগ্রাম ও ফেসবুক আইডিতেও শেয়ার করা হয়েছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »