সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ছিন.তাই.কারী আখ্যা দিয়ে ফতুল্লায় যুবককে পি.টি.য়ে হ.ত্যা সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে ৩ পুলিশ সদস্যকে কুপিয়ে জখম নারায়ণগঞ্জে হোসিয়ারি শ্রমিক আলমগীর হ.ত্যা: প্রধান আসামিসহ ২ জন গ্রেপ্তার নি.খোঁ.জের ৬ দিন পর ডোবা থেকে অটোরিকশা চালকের লা.শ উদ্ধার জাতীয় পতাকায় কালেমা যুক্ত করে বিক্রি: গ্রেপ্তার ২ হাসিমুখে বাসায় ডেকে হ.ত্যা: ধরা পড়ল মূল অভিযুক্ত পদ্মা রেল সেতুর মাটি কাটার কাজ প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী অপ.হর.ণের পর ব্যবসায়ীকে হ.ত্যা: তোশকে মোড়ানো লা.শ উদ্ধার জুলাই বিপ্লবের বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি হীরাঝিলে বৈদ্যুতিক তারে আতঙ্ক, ঝুঁকিতে শতাধিক পরিবার

ধাক্কায় বেরিয়ে এলো ১০ হাজার পিছ ই-য়া-বা

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ২৪৭ Time View

সিদ্ধিরগঞ্জে পথচারীর সঙ্গে ধাক্কা লাগাকে কেন্দ্র করে বেরিয়ে এলো ১০ হাজার পিছ ইয়াবা। স্থানীয়দের সন্দেহে আটকের পর এক তরুণের ব্যাগ থেকে পাওয়া গেছে এ ইয়াবা ট্যাবলেট। মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে পাইনাদী নতুন মহল্লার শাপলা চত্বরে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ধাক্কা লাগার পর ওই তরুণের আচরণ অস্বাভাবিক হয়ে ওঠে। তিনি অস্থির হয়ে পড়েন এবং বারবার ব্যাগটি শক্ত করে ধরে রাখছিলেন। এতে স্থানীয়দের সন্দেহ হলে তারা মিলে ব্যাগ তল্লাশি করেন। এ সময় বেরিয়ে আসে বিশাল ইয়াবার চালান। পরে পুলিশে খবর দিলে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

আটক তরুণের নাম জিহাদুল ইসলাম (২০)। তিনি কক্সবাজারের টেকনাফ থানার রঙ্গিখালী দক্ষিণ হ্নীলা এলাকার জিয়াউর রহমানের ছেলে। কিছুদিন ধরে তিনি সিদ্ধিরগঞ্জের পাইনাদী নতুন মহল্লা পিএমএ মোড় এলাকায় বসবাস করছিলেন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক বলেন, এলাকাবাসীর সন্দেহের ভিত্তিতে ওই যুবককে আটক করা হয়। পরে পুলিশ তাকে থানায় নিয়ে আসে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ইয়াবা বহনের কথা স্বীকার করেছে।

ওসি আরও জানান, জিহাদুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »