সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জের পূর্বাচলে মোটরসাইকেল দু.র্ঘ.ট.নায় যুবদল নেতা নি.হ.ত শেখ হাসিনা সরকারের মতো অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে: রফিউর রাব্বি বিএনপি জোটের প্রার্থী কাশেমীর বি.রু.দ্ধে সাংবাদিকের মা.ন.হা.নি মামলা জামায়েত ও এনসিপিকে সমর্থন দিয়ে খেলাফত মজলিসের প্রার্থীদের সরে দাঁড়ানোর ঘোষণা বিউটি পার্লারের টয়লেট থেকে নি.খোঁ.জ নারীর লা.শ উদ্ধার নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: জামায়াত প্রার্থীকে জরিমানা বিএনপির ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি শেখ হাসিনার ১০ টাকার চালের মতোই: গোলাম পরওয়ার আমার কর্মীদের ভয় দেখিয়ে লাভ হবে না: মোহাম্মদ আলী শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা: বিএনপি জোটের প্রার্থীকে দেড় লাখ টাকা জ.রি.মা.না রূপগঞ্জে বিএনপির দুই পক্ষের সং.ঘ.র্ষে স্বেচ্ছাসেবক দল নেতা নি.হ.ত

তুহিন হত্যা: সাংবাদিকদের নিরাপত্তা আইন প্রণয়নের দাবি এনইউজের

স্টাফ রিপোর্টার
  • Update Time : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ২৮৭ Time View

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে এবং ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়ন (এনইউজে)।

রোববার (১০ আগস্ট) বেলা সাড়ে এগারোটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত নগরীর চাষাড়ায় সংগঠনের কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নেন ইলেকট্রনিক মিডিয়া ও সংবাদপত্রসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা। এছাড়া জেলা এবং উপজেলা পর্যায়ের বিভিন্ন প্রেসক্লাব ও সাংবাদিক সংগঠনের নেতারা সংহতি প্রকাশ করে এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন।

মানববন্ধনে জেলার সাংবাদিক নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশে একের পর সাংবাদিকদের ওপর নির্যাতন ও নিপীড়ন হলেও কোন সরকারই সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে নি। সাগর-রুনি হত্যাকাণ্ড যার জ্বলন্ত দৃষ্টান্ত।

তারা বলেন, সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের মধ্য দিয়ে দেশের পুরো সাংবাদিক সমাজ নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়েছে। তাই পেশাগত সাংবাদিকদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রীয়ভাবে সাংবাদিক নিরাপত্তা আইন প্রণয়নের দাবি জানান তারা।

মানববন্ধনে সাংবাদিক নেতারা আরও বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন তার পেশাগত দায়িত্ব পালনকালে তাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে। প্রকাশ্যে একজন পেশাদার সাংবাদিককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা শুধু একটি হত্যাকাণ্ড নয়, এটি পুরো সাংবাদিক সমাজের নিরাপত্তার ওপর সরাসরি আঘাত। এ অবস্থায় সাংবাদিক সমাজ আজ আতঙ্কিত ও নিরাপত্তাহীনতায় ভুগছে। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তারা।

নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়ন (এনইউজে) এর সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহসান সাদিকের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম, হাবিবুর রহমান বাদল, বর্তমান সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি নাফিজ আশরাফ, সাবেক সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজ, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন নারায়ণগঞ্জ শাখার সভাপতি এনামুল হক, সাবেক সভাপতি হাবিবুর রহমান শ্যামল, নারায়ণগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শওকত আলী সৈকত, ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম, সাবেক সভাপতি সৈয়দ ওবায়েদ উল্লাহ, বন্দর প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের নারায়ণগঞ্জ জেলা সভাপতি ফারহানা মানিক মুনা, সোনারগাঁ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মিজানুর রহমান।

এসময় আরও উপস্থিত ছিলেন আমাদের সময়ের সিনিয়র রিপোর্টার লুৎফর রহমান কাকন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক মজিবুল হক পলাশ, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন নারায়ণগঞ্জ শাখার সাবেক সভাপতি মাহমুদ হাসান কচি, একাত্তর টেলিভিশনের সিনিয়র স্টাফ রিপোর্টার হাবিবুর রহমান, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির সদস্য সাবিত আল হাসান, প্রণব কৃষ্ণ রায়, মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি আজমীর ইসলাম, দেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি বিল্লাল হোসেন, নিউজ টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি শরীফ সুমন, দীপ্ত টেলিভিশনের জেলা প্রতিনিধি গৌতম সাহা, আজকের পত্রিকার সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি শরিফুল ইসলাম, জাগো নিউজের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি মো. আকাশ, সময়ের আলোর সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি রাশেদুল কবির, এশিয়ান টিভির সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ফারুক হোসেনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »