বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম :
মা ম লা থেকে নাম বাদ দেওয়ার তদবিরের অভিযোগ আলেকের বিরুদ্ধে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে অ.স্ত্র লুট: গ্রেফতার ৪ স্বামীর দায়ের করা যৌতুক মামলায় স্ত্রী গ্রেপ্তার মা.দ.কের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে খু.ন: বিচারের দাবিতে সড়ক অব.রোধ নারায়ণগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা রাজপথে: রাজীব সিদ্ধিরগঞ্জে থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯২ জনের বিরুদ্ধে মামলা সিদ্ধিরগঞ্জ থানা আ’লীগ সভাপতি মজিবুরের ঘনিষ্ঠ সহযোগী মজু আটক সনদ অর্জনই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়: ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে ডোবা থেকে বৃদ্ধের অর্ধ.গলি.ত মর.দেহ উদ্ধার চাঁ.দা.বা.জির অভিযোগে এমপি মান্নানের ছেলে সজিব আটক : দল থেকে বহি.ষ্কার

তিন মামলায় আইভীর জামিন আবেদন না মঞ্জুর

স্টাফ রিপোর্টার
  • Update Time : সোমবার, ২ জুন, ২০২৫
  • ১৯৫ Time View

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন আবারও না মঞ্জুর করেছে মহামান্য আদালত। গত জুলাই ও আগস্টের গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুইটি হত্যা ও একটি হত্যা চেষ্টার মামলায় তার জামিন আবেদন না মঞ্জুর করেন মহামান্য আদালত।

পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলায় দুইদিনের রিমান্ড শেষে সোমবার (২ জুন) দুপুরে জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদের আদালতে তিনটি মামলায় আইভীর জামিনের জন্য আবেদন করেন তার পক্ষের আইনজীবিরা। এর মধ্যে পোশাক শ্রমিক মিনারুল ও রিকশাচালক তুহিন হত্যা এবং হকার নাদিম হত্যা চেষ্টার মামলা রয়েছে।

উভয়পক্ষের আইনজীবিদের শুনানি শেষে আদালত তিন মামলার জামিন আবেদনই না মঞ্জুর করেন। এসময় ডা. সেলিনা হায়াৎ আইভী গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ভার্চুয়ালি আদালতের রিমান্ড শুনানিতে হাজিরা দেন। এর আগে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে আরও দুইবার আইভীর জামিনের জন্য আবেদন করা হলে না মঞ্জুর হয়।

নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত পিপি এ্যাডভোকেট ওমর ফারুক নয়ন বলেন, পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলায় আইভীকে দুইদিনের রিমান্ডে অনেক চাঞ্চল্যকর তথ্য উদঘাটন হয়েছে।

আজকে দুইটি হত্যা ও একটি হত্যা চেষ্টার মোট তিনটি মামলায় জামিন আবেদন করা হয়েছে। তিনটি মামলাতেই আইভীর সংশ্লিষ্টতার তথ্য প্রমান আমরা আদালতে উপস্থাপন করেছি। বিজ্ঞ আদালত সেগুলো আমলে নিয়ে আইভীর সবগুলো জামিন আবেদন না মঞ্জুর করেছেন।

এদিকে সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর পক্ষের আইনজীবি এ্যাডভোকেট আওলাদ হোসেন বলেন, যতগুলো মামলায় আইভীকে আসামি করা হয়েছে সেগুলোর অধিকাংশ মামলাতেই তিনি ৮ নম্বর ও ১১ নম্বর আসামি। কোন মামলাতেই আইভীর বিরুদ্ধে সুনির্দিষ্ট কোন অভিযোগ নেই। তাই আমরা আশা করি আদালত ন্যায়বিচার করবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »