সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পরিবহন শ্রমিক সজীব হ.ত্যা: বাবা-ছেলে গ্রেপ্তার নগর পার্কে ব.ন্দু.ক হাতে মা.স্তা.নি : দুই তরুণ আটক বন্দরে বুলবুল হ.ত্যা: সিফাত বাহিনীর প্রধানসহ ৯ জন গ্রেফতার বন্দরে বুলবুল হ.ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : তীব্র যানজট বন্দরে পূর্ববিরোধের জেরে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হ.ত্যা সিদ্ধিরগঞ্জে ঝোপ থেকে বিদেশি পি.স্ত.ল, গু.লি ও সুইচ গি.য়ার উদ্ধার সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার

তিন ঘণ্টা পর নিয়ন্ত্রণে আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলসের গোডাউনের আ.গুন

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ১২৬ Time View

আদমজী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) এলাকার অনন্ত অ্যাপারেলস লিমিটেডের একটি ফ্যাব্রিক্স গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। তবে আগুনে গোডাউনের বিপুল পরিমাণ কাপড় ও অন্যান্য মালামাল পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুন লাগার কারণ জানা যায়নি।

বুধবার (১৫ জুলাই) ভোর ৪টার দিকে গোডাউনটিতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন গোডাউনের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়লে পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। খবর পেয়ে প্রথমে আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। কিন্তু আগুনের তীব্রতা বাড়তে থাকায় পর্যায়ক্রমে আশপাশের চারটি ফায়ার স্টেশন থেকে আরও আটটি ইউনিট পাঠানো হয়। সব মিলিয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়।

স্থানীয় বাসিন্দা ও কারখানার শ্রমিকরা জানান, ভোরের দিকে হঠাৎ গোডাউন থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই আগুন ভয়াবহ আকার ধারণ করে। গোডাউনে বিপুল পরিমাণ ফ্যাব্রিক্স ও দাহ্য কেমিক্যালজাতীয় উপকরণ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে তাদের ধারণা। আগুনের তাপ ও ধোঁয়ার কারণে আশপাশের কারখানার শ্রমিকদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

দীর্ঘ সময় ধরে আগুন নেভানোর পর সকাল প্রায় ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এরপরও আগুনের ভেতরে লুকিয়ে থাকা তাপ বা আগুনের উৎস সম্পূর্ণভাবে নিভিয়ে ফেলতে ফায়ার সার্ভিস ডাম্পিং কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

আদমজী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মিরন মিয়া বলেন, প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে ডাম্পিং কার্যক্রম চলছে। আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা সম্ভব নয়। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। গোডাউনে থাকা কোনো কেমিক্যাল থেকে আগুনের সূত্রপাত হয়েছে কি না, সেটিও তদন্ত করে নিশ্চিত হওয়া হবে।

তিনি আরও বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুনের কারণে গোডাউনে থাকা বিপুল পরিমাণ কাপড়, কাঁচামাল ও অন্যান্য মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের তদন্ত শেষে আগুনের কারণ ও প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »