বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
অন্যের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে পাসপোর্টের চেষ্টা: রোহিঙ্গা যুবক গ্রেফ.তার জেলা কারাগারে অ.সুস্থ হয়ে হাসপাতালে আওয়ামী লীগ নেতার মৃ.ত্যু আদমজীতে গু.লিব.র্ষণের ঘটনায় আলোচিত সোহাগ ১০ মাস পর ইয়া.বাসহ গ্রে.প্তার সোনারগাঁও ভ্রমণে থাকার সেরা পছন্দ সোনারগাঁও রয়েল রিসোর্ট বাণিজ্য মেলায় হারিয়ে যাওয়া ৩ শিশু উদ্ধার: আশ্রয় সমাজসেবা অধিদপ্তরে সিদ্ধিরগঞ্জে মহাসড়কে ট্রাকের ধাক্কায় যুবক নি.হ.ত আকিজ সিমেন্ট কারখানায় বয়লার বি.স্ফো.র.ণ: দ.গ্ধ ৮ শ্রমিক নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁও) আসনের হাতপাখা প্রার্থীকে জরি.মানা সিদ্ধিরগঞ্জে কৃষকদলের উদ্যোগে খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া বন্দরে যুবককে গলা কেটে হ.ত্যা

ঢাকা-আখাউড়া লংমার্চ: রূপগঞ্জে নেতাকর্মীদের শুভেচ্ছা জ্ঞাপন

রূপগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ২২৪ Time View

পূর্বঘোষিত রাজধানী ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত অভিমুখে বুধবার (১১ ডিসেম্বর) বেলা ১১টায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ অতিক্রম করেছে লংমার্চে অংশ নেয়া গাড়িবহর। লংমার্চে বিএনপির তিন সংগঠন- যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা শত শত গাড়িবহর নিয়ে রওয়ানা দেন। তারা সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১১ টা পর্যন্ত রূপগঞ্জের তারাব বিশ্বরোড থেকে আধুরিয়া এলাকা প্রদক্ষিণ করেন। এ সময় রূপগঞ্জ উপজেলা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের শত শত নেতাকর্মীরা লংমার্চের গাড়িবহরে থাকা নেতাকর্মীদের শুভেচ্ছা জানান।

উপজেলার তারাব পৌরসভার রূপসী, বরপা, ভুলতা, গোলাকান্দাইল এলাকায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু ও কাজী মনিরুজ্জামানের ব্যানার, ফেস্টুন হাতে নেতাকর্মীরা অংশ নেয়। এ সময় মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু সমর্থিত রূপগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক আমিনুল ইসলাম প্রিন্স, কামাল হোসেন, শাকিল আহমেদ নুরু, আরিফুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান, জেলা স্বে”ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক রফিকুল ইসলাম, সালাহউদ্দিন দেওয়ান, সোহেল রানা, ইলিয়াছ ভুঁইয়ার নেতৃত্বে শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অপরদিকে কাজী মনিরুজ্জামানের সমর্থিত নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমানের নেতৃত্বে এবং জেলা ছাত্রদল নেতা মাসুদুর রহমান লিডার মাসুদের নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী মহাসড়কের পাশে দাঁড়িয়ে লংমার্চে অংশ নেয়া নেতাকর্মীদের শুভে”ছা জানান। এছাড়াও দিপু ভুঁইয়া সমর্থিত রূপগঞ্জের ভুলতা, গোলাকান্দাইল এলাকার কয়েকশ সংখ্যালঘু পরিবারের লোকজন ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা গাউছিয়া এলাকায় দাঁড়িয়ে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও জাতীয় পতাকার অবমাননার প্রতিবাদে এই লংমার্চের একাত্ত্বতা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »