বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে সেলাইকর্মী হত্যা মামলার মূল আসামি গ্রেপ্তার ফতুল্লায় ঝুট নিয়ে বিএনপির দুই গ্রুপের সং.ঘ.র্ষের ঘটনায় যুবদল ও ছাত্রদলের ৩ নেতা গ্রেপ্তার আমাদের দেশে দক্ষ মানব সম্পদের অভাব রয়েছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সিদ্ধিরগঞ্জে অবৈ.ধভাবে জ্বালানি তেল বিক্রি: গ্রে.প্তার ২ সিদ্ধিরগঞ্জে সেলাই কর্মীর মৃ.ত্যু নিয়ে রহস্য ফতুল্লায় ঝুট নিয়ে র.ক্ত.ক্ষ.য়ী সং.ঘ.র্ষ: গু.লি-ক.ক.টে.লে আহ.ত ৩: শিশুর পেটে গু.লি ঢাকা-সিলেট মহাসড়কের বেহাল দশা: কাঁচপুর থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত ২০ কিমি যানজট সিদ্ধিরগঞ্জে হাত-পা বেঁধে ফিল্মি স্টাইলে ডা.কা.তি সিদ্ধিরগঞ্জে উচ্ছেদ অভিযানে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ : পুলিশের লাঠিচার্জ সদর ও সিদ্ধিরগঞ্জ থানার ওসি প্রত্যাহার

জেলা কৃষকদলের আহ্বায়ক-সদস্য সচিবের বহিষ্কারের দাবিতে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার
  • Update Time : শনিবার, ৩ মে, ২০২৫
  • ২০৪ Time View

নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের আহবায়ক ডা. শাহীন মিয়া ও সদস্য সচিব আলম মিয়াকে ফ্যাসিবাদের দোসর ও কমিটি বাণিজ্যের হোতা আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা কৃষকদলের ব্যানারে নেতা-কর্মীরা। শনিবার (৩ মে) দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এই সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে কৃষকদলের নেতাকর্মীরা সমাবেশে বলেন, আওয়ামীলীগের দোসরদের দিয়ে বাণিজ্য করে যে কমিটি দেয়া হয়েছে অবিলম্বে তা ভেঙ্গে দিতে হবে। একই সাথে পরীক্ষিত নির্যাতিত নেতাদের পদায়ন করতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট নজরুল ইসলাম বলেন, আওয়ামী লীগের সময় আমরা তিলে তিলে কৃষক দলকে শক্তিশালী করে তুলেছি। কিন্তু ডা. শাহিন মিয়া এবং আলমের নেতৃত্বে জেলা কৃষকদলের কমিটি হওয়ার পর থেকেই প্রচুর কমিটি বাণিজ্য শুরু হয়। এই ডা. শাহিন একজন ভুয়া ডাক্তার। তার কোনো ডাক্তারের সার্টিফিকেট নেই।

তিনি আরও বলেন, এই ডা. শাহিন মিয়া টাকার বিনিময়ে তড়িঘড়ি করে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করেছে। যার প্রমাণ এরই মধ্যে সবাই পেয়েছে। তাই আমরা এক সংবাদ সম্মেলন করে এই কমিটি বিলুপ্ত করার দাবি জানিয়েছিলাম। আমি কোনো পদলোভী ব্যক্তি নই। আমি নিজের জন্য না, আমি চাই দলের নেতৃত্বে সৎ ও যোগ্য লোক আসুক।

সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা কৃষকদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সোহেল রহমান, সাবেক যুগ্ম আহ্বায়ক বাবুল আহমেদ, সোনারগাঁ থানা কৃষক দলের সাবেক সদস্য সচিব আমির বেপারী ও সিদ্ধিরগঞ্জ থানা কৃষকদলের সাবেক আহবায়ক তৈয়ম আহমেদ সহ অনেকে।

তবে এ ব্যাপারে জেলা কৃষকদলের আহবায়ক ডা. শাহীন মিয়া গণমাধ্যমকর্মীদের বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা’ কৃষক দলের কমিটিতে বিশৃঙ্খলা করছে। তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থাও নেওয়া হয়েছে। প্রয়োজনে তাদের প্রতিহত করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »