বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা রাজপথে: রাজীব সিদ্ধিরগঞ্জে থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯২ জনের বিরুদ্ধে মামলা সিদ্ধিরগঞ্জ থানা আ’লীগ সভাপতি মজিবুরের ঘনিষ্ঠ সহযোগী মজু আটক সনদ অর্জনই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়: ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে ডোবা থেকে বৃদ্ধের অর্ধ.গলি.ত মর.দেহ উদ্ধার চাঁ.দা.বা.জির অভিযোগে এমপি মান্নানের ছেলে সজিব আটক : দল থেকে বহি.ষ্কার ২০০ বছরের পুরাতন শ্মশানের উন্নয়ন কাজে আর বাধা নেই: নাসিক প্রশাসক আড়াইহাজারে ডাকা.তের হাম.লায় এসিল্যান্ডসহ আ.হ.ত ৬: বাড়িতে লুটপাট শীতলক্ষ্যায় গোসল করতে নেমে প্রাণ গেল মাদরাসাছাত্রের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি আন্ডারপাসের উপরে প্রাইভেটকারের ধাক্কায় শিশুর মৃ.ত্যু: বাবা-মাসহ আ.হ.ত ৫

গাজীপুর ও নারায়ণগঞ্জের অভিযানে ১৪৩ কেজি গাঁ.জা ও ৪৫ বোতল ফেন.সিডি.লসহ ৫ মা.দ.ক কারবারি গ্রে.প্তার

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৩ Time View

গাজীপুর ও নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১৪৩ দশমিক ৫ কেজি গাঁজা ও ৪৫ বোতল ফেনসিডিলসহ পাঁচজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) নারায়ণগঞ্জ ও গাজীপুর পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে মাদকসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) র‌্যাব-১১’রকোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোঃ নাঈম উল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

র‌্যাব জানায়, প্রথম অভিযানে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে র‌্যাব-১১ (নারায়ণগঞ্জ) ও র‌্যাব-৩’র (টিকাটুলি, ঢাকা) যৌথ দল গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় অভিযান চালায়। এ সময় বোরহান উদ্দিন (৩০), মোঃ সোহেল রানা (৩২), মাহবুর ইসলাম নয়ন (৩৪) ও মেহেদী আলআমিন (৩২)-কে আটক করা হয়। তাদের কাছ থেকে ১৪৩ দশমিক ৫ কেজি গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়। দ্বিতীয় অভিযানে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর সাড়ে বারোটার দিকে নারায়ণগঞ্জ সদর থানার বিবি রোড এলাকায় জাকির হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করে র‌্যাব। তার কাছ থেকে ৪৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

র‌্যাব-১১ কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক জানান, আটককৃত ব্যক্তিরা সীমান্ত অঞ্চল থেকে গাঁজা ও ফেনসিডিল সংগ্রহ করে গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা বিক্রি করত। আটককৃতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »