রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম :
আদালত চত্বর থেকে চু.রি হওয়া প্রাইভেট কার উদ্ধার: চো.র চ.ক্রে.র ৩ সদস্য গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে আ’লীগ ও অঙ্গ সংগঠনের ১৩০ জনের বিরুদ্ধে স.ন্ত্রা.স বি.রো.ধী আইনে মামলা: গ্রেপ্তার ১২ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ১২ জন গ্রেপ্তার মা ম লা থেকে নাম বাদ দেওয়ার তদবিরের অভিযোগ আলেকের বিরুদ্ধে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে অ.স্ত্র লুট: গ্রেফতার ৪ স্বামীর দায়ের করা যৌতুক মামলায় স্ত্রী গ্রেপ্তার মা.দ.কের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে খু.ন: বিচারের দাবিতে সড়ক অব.রোধ নারায়ণগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা রাজপথে: রাজীব সিদ্ধিরগঞ্জে থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯২ জনের বিরুদ্ধে মামলা সিদ্ধিরগঞ্জ থানা আ’লীগ সভাপতি মজিবুরের ঘনিষ্ঠ সহযোগী মজু আটক

গাঁজা ও নকলসহ রূপগঞ্জে এইচ এস সি শিক্ষার্থী আটক

রূপগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ৩৩৪ Time View

এইচএসসি পরীক্ষায় নকল করতে মুঠোফোন, নকলের চিরকুট ও গাঁজার পুরিয়াসহ রূপগঞ্জে পরীক্ষার কক্ষ থেকে ৩ পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরে উপজেলার ভুলতা স্কুল এন্ড কলেজের হল পরিদর্শনকালে এমন ঘটনা ঘটে। আটকদের মধ্যে পাঁচরুখী বেগম আনোয়ারা কলেজের শিক্ষার্থী শ্রাবন মোল্লার কাছ থেকে নকলের চিরকুটসহ পাওয়া যায় এক পুরিয়া গাঁজা। এ সময় নকলের সাথে জড়িত শিক্ষার্থীদের তাৎক্ষনিকভাবে বহিস্কার করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল। পাশাপাশি গাঁজা পুরিয়া মাদক পাওয়ায় পরীক্ষার্থী শ্রাবন মোল্লাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন অপর নির্বাহী ম্যাজিস্টেট সহকারী কমিশনার (ভূমি) সিমন সরকার।

কেন্দ্র সচিব ও ভুলতা স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ ড. আব্দুল আউয়াল মোল্লা বলেন, বৃহস্পতিবার (৪ জুলাই) এইচএসসি ইংরেজি ১ম পত্র পরীক্ষা চলছিল। কিন্তু শ্রাবন মোল্লা নামের পরীক্ষার্থী মাদকসহ হলে প্রবেশ করে। যা অন্যায়। এ সময় পাঁচরুখী কলেজের শ্রাবনকে মাদক আইনে ৬ মাসের কারাদন্ড এবং একই কলেজের পরীক্ষার্থী সাইদ ও সলিমদ্দিন চৌধুরী কলেজের পরীক্ষার্থী তরিকুল ইসলাম তুরজুকে নকলের দায়ে বহিস্কার করা হয়।

এব্যাপারে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল বলেন, পরীক্ষা হলে নকলের চিরকুট, মুঠোফোন নিয়ে প্রবেশ করায় ২ জনকে বহিষ্কার ও একজনকে গাঁজাসহ পেয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬ মাসের সাজা দেয়া হয়েছে। এ উপজেলার ৮ টি কেন্দ্রেই পরীক্ষা নকলমুক্ত পরিবেশ করতে কাজ করছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »