শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
মা ম লা থেকে নাম বাদ দেওয়ার তদবিরের অভিযোগ আলেকের বিরুদ্ধে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে অ.স্ত্র লুট: গ্রেফতার ৪ স্বামীর দায়ের করা যৌতুক মামলায় স্ত্রী গ্রেপ্তার মা.দ.কের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে খু.ন: বিচারের দাবিতে সড়ক অব.রোধ নারায়ণগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা রাজপথে: রাজীব সিদ্ধিরগঞ্জে থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯২ জনের বিরুদ্ধে মামলা সিদ্ধিরগঞ্জ থানা আ’লীগ সভাপতি মজিবুরের ঘনিষ্ঠ সহযোগী মজু আটক সনদ অর্জনই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়: ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে ডোবা থেকে বৃদ্ধের অর্ধ.গলি.ত মর.দেহ উদ্ধার চাঁ.দা.বা.জির অভিযোগে এমপি মান্নানের ছেলে সজিব আটক : দল থেকে বহি.ষ্কার

ক্লিন-আপ সোনারগাঁ গড়ার শপথ নিলেন তরুণ স্বেচ্ছাসেবীরা

সোনারগাঁও প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ৫৬৯ Time View

ক্লিন-আপ সোনারগাঁ গড়ার শপথ নিলেন সোনারগাঁয়ের এক ঝাক তরুণ স্বেচ্ছাসেবী। নরওয়ে সরকারের অর্থায়নে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলায় পলিথিন ও পলিপ্রপাইলিন শপিং ব্যাগের বিরুদ্ধে সরকারের নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত পরিছন্নতা কর্মসূচী ও আলোচনা সভায় এ শপথ নেন তারা। বুধবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১১ বাংলাদেশ লোক কারুশিল্প ফাউন্ডেশন জাদুঘর মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।

ইউনাইটেড নেশনস ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইউনিডো)-এর কারিগরী সহায়তায়, পরিবেশ অধিদপ্তরের ক্লিন-আপ প্রোগ্রামের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান।

প্রধান অতিথির বক্তব্যে এসময় তিনি বলেন, আজকের এই কর্মসূচীর মূল লক্ষ্য হল, স্থানীয় জনসাধারণকে, বিশেষ করে পর্যটকদেরকে পরিবেশ সচেতন করে তোলা এবং অপচনশীল বর্জ্য সৃষ্টির অভ্যাসকে নিরুতসাহিত করা। কারণ প্লাস্টিক বর্জ্য প্রাণ, মাটি, বাতাস এবং পরিবেশ সকলের জন্যই আপদ স্বরূপ।

তিনি আরও বলেন, আমাদেরকে নিজে থেকে এবং নিজের ঘর থেকে বর্জ্য ব্যবস্থাপনায় সজাগ হতে হবে। সমাজে সবারই ভূমিকা আছে। তাই সবার আগে নিজেকে প্রশ্ন করতে হবে আমি আমার উপর ন্যস্ত দায়িত্ব সঠিকভাবে পালন করছি কিনা। তিনি এধরণের পরিবেশ সাশ্রয়ী উদ্যোগের জন্য সংশ্লিষ্ট সকলকে, বিশেষ করে ইউনিডো ও বিডি ক্লিনকে বিশেষভাবে ধন্যবাদ জানান”।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিডো’র কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ জাকি উজ জামান পিএইচডি, নারায়ণগঞ্জ জেলার পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা এ এইচ এম রাশেদ, পরিবেশ অধিদপ্তরের সহকারী কর্মকর্তা শেখ মুজাহিদ, ইউনিডো-এর ন্যাশনাল এক্সপার্ট এস এস আরাফাত প্রমুখ।

পরিচ্ছন্ন ও সচেতনতা মূলক কার্যক্রমে এইড ফর ম্যান, করোনা যোদ্ধা, পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি, তারুণ্যের সোনারগাঁ, স্কাউট, শায়েখ আবু তাওয়ামা সংসদ, আলোর দিশারী, বিজয় ধ্বনিসহ সোনারগাঁওয়ের ১৪টি সংগঠনের ৩ শতাধিক স্বেচ্ছাসেবী অংশগ্রহণে নির্দিষ্ট জায়গায় ময়লা আবর্জনা ফেলার অভ্যাস গড়ে তুলতে ডাস্টবিন বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »