সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে তরুণীকে গণধর্ষণের ঘটনার প্রধান আসামী গ্রেপ্তার রূপগঞ্জে পরিবেশ দূষণকারী প্রতিষ্ঠান হাশেম ফুডসকে ২ লাখ টাকা জরিমানা মোবাইল ও ফ্রি ফায়ার গেমস কেনার লোভে নিজের বাড়িতে ৩ কিশোরের ডা-কা-তি পালপাড়ায় মার্কেটে ভয়াবহ অ-গ্নি-কা-ন্ড: ৩৫টি দোকান ভ-স্মী-ভূ-ত নির্বাচনের আগে ভারী অস্ত্র উদ্ধারের অভিযান চলমান রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা নারায়ণগঞ্জে সাবেক মেয়র আইভীর দুই মামলায় জামিন নামঞ্জুর বন্দরে চাকরির প্রলোভন দেখিয়ে তরুণীকে গণ-ধ-র্ষ-ণ জাতির ক্লান্তিলগ্নে খালেদা জিয়াকে খুব প্রয়োজন: আজহারুল ইসলাম মান্নান বন্দরে ককশিট কারখানায় ভ-য়া-বহ আ-গুন: ৪ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে পরকীয়ার জেরে ফতুল্লায় সুমন খলিফা খু-ন: বাউল শিল্পি স্ত্রীসহ গ্রেপ্তার ৬

আগামী সরকার হবে বিএনপির: মহানগর যুবদলের সাবেকদের মিলন মেলায় খোরশেদ

বন্দর প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ৯৪ Time View

নারায়ণগঞ্জ মহানগর যুবদল (খোরশেদ-মন্তু) কমিটির সাবেক নেতাকর্মীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বন্দরের সাবদী এলাকার হাজরাদীতে যুবদলের নারায়ণগঞ্জ সদর, বন্দর, সিদ্ধিরগঞ্জ থানা এলাকার যুবদলের সাবেক শত শত নেতাকর্মীদের উপস্থিতিতে আনন্দ উদ্দীপনার মাধ্যমে উক্ত মিলন মেলা অনুষ্ঠিত হয়। মিলন মেলায় যুবদলের নেতাকর্মী নিজেদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ, প্রীতিভোজসহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় মাকসুদুল আলম খন্দকার খোরশেদ নিজের প্রার্থীতা ঘোষণা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাকসুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, আমাদের সময় যারা যুবদল করতো, তখন হয়তো লোক কম ছিলো। কিন্তু তারা সাহসী ছিলো। নারায়ণগঞ্জে ফ্যাসিস্ট শামীম ওসমান ও হাসিনার পুলিশের সাথে রাজপথে তারা লড়াই করেছে। তখন আমরা যুবদলের কর্মসূচীর বাইরেও মূলদল ও ছাত্রদল, মহিলা দল স্বেচ্ছাসেবক দলকে বেকাপ দিয়েছি। সারা বাংলাদেশে নারায়ণগঞ্জ মহানগর যুবদল শক্তিশালী ইউনিটের মধ্যে তৃতীয় হয়েছিলো। এখন যেমন আওয়ামী লীগ খুঁজে পাওয়া যায় না সবাই বিএনপি হয়ে গেছে, তেমনি তখন সবাই আওয়ামী লীগ হয়ে গিয়েছিলে বিএনপি খুঁজে পাওয়া যেত না। তখম আমরা রাজপথে ফাইট করেছি। আজকে যারা আমরা সাবেক যুবদলের নেতারা একত্রিত হয়েছি, আগামীতে আমরা সাবেক যুবদলের ব্যানারেই রাজপথে কর্মসূচি পালন করবো।

তিনি বলেন, বিএনপি একটি বড় দল। প্রতিটি আসনে অনেক উপযুক্ত প্রার্থী আছে। আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে, কিন্তু আমরা কাঁদা ছোড়াছুড়ি করে দলের ক্ষতি করবো না। দল থেকে অনেকেই প্রার্থী হতে চাচ্ছেন। আমরা কোন ভাইয়ের লোক হবো না। দল যার হাতে ধানের শীষ তুলে দিবে, আমরা তার জন্যই জীবন বাজি রাখবো ইনশাআল্লাহ।

বর্তমান মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজলের দৃষ্টি আর্কষণ করে তিনি বলেন, যখন আমি আর মন্তু ভাই যুবদলের দায়িত্বে ছিলাম তখন ছাত্রদলের সভাপতি মনিরুল আলম সজল যিনি আমার বাল্যবন্ধু ও রাজনৈতিক সহযোদ্ধা। আমাদের কাছে কিছু নাম প্রস্তাব করেছিলেন যারা নাকি ছাত্রদল করতো। আমরা তখন বিষয়টি বিবেচনায় নিয়েছি, ভবিষ্যতে যেহেতু সে যুবদলের নেতৃত্বে আসবে তার পথ সুগম করার জন্য আমরা সহ-সভাপতিসহ গুরুত্বপূর্ণ কিছু পদ তার প্রস্তাবিত লোকদের দিয়েছিলাম। সেই ধারাবাহিকতায় আমরা তার কাছে কিছু নাম প্রস্তাব করবো যারা আমাদের সাথে যুবদলে ওয়ার্ড, ইউনিয়ন পর্যায় নেতৃত্ব দিয়েছে, তাদের এখনো বয়স আছে যুবদল করার, যোগ্যতাও আছে সে লোক গুলোকে যেন মূল্যায়ন করা হয়।

উক্ত মিলন মেলায় মরহুম নেতা কর্মীদের মাফফিরাত ও অসুস্থদের সুস্থতা কামনায় দোয়া মাহফিলের মধ্য দিয়ে সমাপ্ত ঘোষণা করা হয়। দোয়া পাঠ করেন মহানগর যুবদলের সাবেক সভাপতি ও মিলন মেলার প্রধান অতিথি মাকসুদুল আলম খন্দকার খোরশেদ।

বন্দর থানা যুবদলের সাবেক সভাপতি আমির হোসেনের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক আহম্মেদ আলীর সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন মন্তু, বিশেষ বক্তা ছিলেন বন্দর উপজেলা যুবদলের সাবেক সভাপতি মনিরুল ইসলাম মনু। বিশেষ অতিথি ছিলেন, মহানগর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সানোয়ার হোসেন, জুয়েল প্রধান, রানা মুজিব, সাগর প্রধান, জুয়েল রানা ও অ্যাডভোকেট শরিফুল ইসলাম শিপলু সহ অন্যান্যরা।

এসময় যুবদলের সাবেক নেতাদের পক্ষ থেকে বন্দর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক অসুস্থ সানোয়ার হোসেনকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »