শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
কাঁচপুরে পাথর বালু ঘাট দখল নিয়ে বিএনপির দুপক্ষের সং.ঘ.র্ষে আ.হ.ত ১৫ শহরের হকার সমস্যা এখন অ.ভি.শ.প্ত পর্যায়ে পৌঁছেছে: নাসিক প্রশাসক সিদ্ধিরগঞ্জে ছিন.তাই.কালে গণ.পিটু.নিতে ১ জন নি.হ.ত রূপগঞ্জে বিএনপি নেতাদের মা দ কবিরোধী অভিযান সিদ্ধিরগঞ্জে ইট-বালু ব্যবসায়ীকে মারধরের অভিযোগ সৈনিকদল নেতার বিরুদ্ধে ইফতারের পর বিকট শব্দ; ভবনের দেয়াল ধসে পড়ে আহত ৩ সিদ্ধিরগঞ্জে জামায়াতে ইসলামীর দোয়া ও ইফতার সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের ৩ কর্মকর্তাকে বদলি সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে প্রতিমন্ত্রী কায়সার কামাল ফ্যাসিস্টের দোসর মন্তব্যে বিসিকে উত্তেজনা: দুই ঘণ্টা কারখানায় সংসদ সদস্য

আইভীকে বহন করা পুলিশের গাড়ি বহরে দুর্বৃত্তদের হামলা

স্টাফ রিপোর্টার
  • Update Time : শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ২৮২ Time View

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় তাকে বহন করা পুলিশের গাড়ি বহরে ও কর্মী সমর্থকদের উপর হামলা করছে দুর্বৃত্তরা। শুক্রবার (৯ মে) ভোরে আইভীকে গ্রেপ্তার করে নেয়া সময় শহরের বি বি রোডের কালির বাজার এলাকায় এ হামলা করে দূর্বৃত্তরা। এসময় পটকা ফুটিয়ে ইটপাটকেল নিক্ষেপ করে আইভীকে বহন করা পুলিশের গাড়ির বহরে। এ ঘটনায় পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে তবে তাৎক্ষণিক কারো নাম পরিচয় পাওয়া যায়নি।

এর আগে রাত পৌনে ১২টা থেকে সাবেক এই মেয়রের বাড়ির ভেতরে ও সামনে অবস্থান নেয় পুলিশ। খবর পেয়ে বাড়ির বাইরে অবস্থা নেয় তার কর্মী সমর্থকরা। আশপাশের মসজিদে পুলিশ আসার খবর ছড়িয়ে পড়লে শতশত মানুষ এসে কয়েকটি স্থানে ব্যারিকেট দিয়ে সড়কে বিক্ষোভ শুরু করে। পরে নানা নাটকীয়তা শেষে ছয় ঘন্টা পর ভোর পৌনে ছয়টার দিকে নগরীর দেওভোগ এলাকায় অবস্থিত চুনকা কুটির থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে গত ৬ নভেম্বর দুদকের উপপরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা মোহাম্মাদ নেয়ামুল আহসান গাজীর আবেদনের পরিপ্রেক্ষিতে ১৩ নভেম্বর সেলিনা হায়াৎ আইভীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেয় আদালত। এদিকে আওয়ামী লীগ সরকারের পতনের পর সিটি কর্পোরেশনের মেয়র পদ বিলুপ্ত করার পর থেকে বাড়িতে অবস্থান করছিলেন সেলিনা হায়াৎ আইভী।

জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যাসহ প্রায় ৬টি মামলা রয়েছে ডা. সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে। আজ ভোরে তাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা শাখায় আনা হয়েছে।

গ্রেপ্তারের সময় সেলিনা হায়াৎ আইভী সাংবাদিকদের বলেন, পুলিশ গ্রেপ্তারি পরোয়ানা না দেখিয়ে আমাকে ধরে নিয়ে যাচ্ছে। জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলা যদি অপরাধ হয়ে থাকে তাহলে আমি অপরাধী। কিন্তু নারায়ণগঞ্জে ২১ বছরের সেবায় কোন দল কিংবা ব্যক্তিকে আঘাত করার মতো কিছু কখনো করিনি। যখনি নারায়ণগঞ্জে হত্যাকান্ড ঘটেছে তখনি প্রতিবাদ করেছি। কোন অপরাধ না করে অপরাধী হিসেবে আমাকে গ্রেপ্তার করা বৈষম্য করা হয়েছে। আমি বিগত সময়ের মতো নারায়ণগঞ্জবাসীকে পাশে চাই

তিনি আরও বলেন, আপনারা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছেন, নতুন সরকার এসেছে। আমি কোনো অপরাধ করিনি তাহলে কেন আমাকে গ্রেপ্তার, জানতে চাই সরকারের কাছে। আমার ভাইকে আমরা হারিয়েছি এক মাস হয়নি, তিনটা ছেলে-মেয়ে। এমন অবস্থায় আমি তো বাড়িতেই ছিলাম, পালাইনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »