সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে তরুণীকে গণধর্ষণের ঘটনার প্রধান আসামী গ্রেপ্তার রূপগঞ্জে পরিবেশ দূষণকারী প্রতিষ্ঠান হাশেম ফুডসকে ২ লাখ টাকা জরিমানা মোবাইল ও ফ্রি ফায়ার গেমস কেনার লোভে নিজের বাড়িতে ৩ কিশোরের ডা-কা-তি পালপাড়ায় মার্কেটে ভয়াবহ অ-গ্নি-কা-ন্ড: ৩৫টি দোকান ভ-স্মী-ভূ-ত নির্বাচনের আগে ভারী অস্ত্র উদ্ধারের অভিযান চলমান রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা নারায়ণগঞ্জে সাবেক মেয়র আইভীর দুই মামলায় জামিন নামঞ্জুর বন্দরে চাকরির প্রলোভন দেখিয়ে তরুণীকে গণ-ধ-র্ষ-ণ জাতির ক্লান্তিলগ্নে খালেদা জিয়াকে খুব প্রয়োজন: আজহারুল ইসলাম মান্নান বন্দরে ককশিট কারখানায় ভ-য়া-বহ আ-গুন: ৪ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে পরকীয়ার জেরে ফতুল্লায় সুমন খলিফা খু-ন: বাউল শিল্পি স্ত্রীসহ গ্রেপ্তার ৬

অ-স্ত্রের সন্ধান দাতাকে দেওয়া হবে ৫ লাখ টাকা পর্যন্ত পুরস্কার: নারায়ণগঞ্জ জেলা পুলিশের ঘোষণা

স্টাফ রিপোর্টার
  • Update Time : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৭০ Time View

নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন ইউনিট থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে সাধারণ মানুষের সহায়তা চেয়েছে পুলিশ প্রশাসন। সোমবার (১০ নভেম্বর) দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।

বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, যে কেউ তথ্য দিয়ে এসব অস্ত্র উদ্ধারে সহযোগিতা করলে তাকে আর্থিকভাবে পুরস্কৃত করা হবে। পাশাপাশি তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।

বিজ্ঞপ্তিতে উদ্ধার হওয়া অস্ত্রের ধরন অনুযায়ী পুরস্কারের পরিমাণ নির্ধারণ করা হয়েছে- গুলি: ৫০০ টাকা, পিস্তল: ৫০ হাজার টাকা, শর্টগান: ৫০ হাজার টাকা, রাইফেল: ১ লাখ টাকা, এসএমজি (সাবমেশিনগান): ১ লাখ ৫০ হাজার টাকা, এলএমজি (লাইট মেশিনগান): ৫ লাখ টাকা

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, সাম্প্রতিক সংঘর্ষ ও অস্থিতিশীল পরিস্থিতিতে জেলার বিভিন্ন থানার অস্ত্রাগার থেকে বেশ কিছু অস্ত্র লুট হয়ে যায়। এসব লুট হওয়া অস্ত্র উদ্ধার এখন পুলিশের সর্বোচ্চ অগ্রাধিকার। নিরাপত্তা নিশ্চিত করতে জনগণের সহযোগিতা চাওয়া হয়েছে।

তিনি আরও বলেন, “লুট হওয়া অস্ত্র উদ্ধার শুধু পুলিশের দায়িত্ব নয়, এটি জননিরাপত্তার সঙ্গে সরাসরি সম্পর্কিত। তাই যে কেউ তথ্য দিয়ে সহায়তা করলে তাকে যথাযথভাবে সম্মান ও পুরস্কৃত করা হবে।”

তথ্য দিয়ে সহযোগিতা করতে সরাসরি যোগাযোগ করা যাবে নিচের কর্মকর্তাদের সঙ্গে-
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস): ০১৩২০-০৯০৩০৩
সদর মডেল থানার ওসি: ০১৩২০-০৯০৩৭৭
ফতুল্লা মডেল থানার ওসি: ০১৩২০-০৯০৪০৩
সিদ্ধিরগঞ্জ থানার ওসি: ০১৩২০-০৯০৪২৯
বন্দর থানার ওসি: ০১৩২০-০৯০৪৫৫
সোনারগাঁও থানার ওসি: ০১৩২০-০৯০৫৩৩
রূপগঞ্জ থানার ওসি: ০১৩২০-০৯০৪৮১
আড়াইহাজার থানার ওসি: ০১৩২০-০৯০৫০৭
জেলা গোয়েন্দা শাখার ওসি: ০১৩২০-০৯০৫৫৯
পুলিশ কন্ট্রোল রুম: ০১৩২০-০৯১২৯৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »