শুক্রবার, ০৮ মে ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিস থেকে দালাল চক্রের সাত সদস্য আটক সিদ্ধিরগঞ্জে তালাবদ্ধ ঘরে নারী পোশাক শ্রমিকের গলা.কা.টা লা.শ উদ্ধার সোনারগাঁওয়ের ৫০৮ বছরের প্রাচীন মসজিদের সংস্কার কাজ পরিদর্শন প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটির র‌্যাবের ওপর হাম.লার পর সাঁড়াশি অভিযান: মা.দক ও অ.স্ত্রসহ আটক ১৩ সিভিল পোশাকে র‌্যাব দেখে হা.ম.লা: হাতে ছিল চা.পা.তি-রা.ম.দা রূপগঞ্জে পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মর্মা.ন্তিক মৃ.ত্যু সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে আ.গুন আড়াইহাজারে বিয়ের খাবার নিয়ে সং.ঘর্ষ: আ.হত ১৫ জেল খাটার অভিজ্ঞতা নিতে ফতুল্লায় শিশু হ.ত্যা: গ্রে.প্তার ৬ কিশোর গভীর নলকূপের ওপর নাসিকের কর ধার্য: বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

আড়াইহাজারে পর্নোগ্রাফি মামলায় সাবেক স্বামী গ্রেপ্তার

আড়াইহাজার প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ৪৭০ Time View

সাবেক স্ত্রীর দায়ের করা পর্ণোগ্রাফি মামলার আসামি ইউসুফ আলীকে (৪০) গ্রেপ্তার করেছে আড়াইহাজার থানা পুলিশ। মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে দুপ্তারা ইউনিয়নের গিরদা চৌধুরী পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটক ইউসুফ ওই এলাকার লতিফ খন্দকারের ছেলে।

এর আগে সোমবার (১৬ অক্টোবর) রাতে মাহমুদ আক্তার বাদী হয়ে সাবেক স্বামী ইউসুফ আলীকে একমাত্র আসামী করে আড়াইহাজার থানায় ২০১২ সালের পর্ণোগ্রাফী নিয়ন্ত্রণ আইনে এ মামলাটি দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ওসি মোহাম্মদ আহসান উল্লাহ মামলার।

মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, মামলার একমাত্র আসামি সাবেক স্বামী। ২০১৩ সালের সেপ্টেম্বরে আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়নের গিরদা চৌধুরী পাড়া এালাকার লতিফ খন্দকার এর ছেলে মোহাম্মদ ইউসুফ আলী এর সাথে বিয়ে হয় নরসিংদী জেলার শিবপুর থানার ঘাশিরদিয়া মিয়া বাড়ি এলাকার মোহাম্মদ ফিরোজ মিয়ার মেয়ে মাহমুদা আক্তারের। এর মধ্যে নয় বছরের একটি ছেলে সন্তান রয়েছে। বিয়ের পর থেকে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতো। সন্তানের দিকে চেয়ে মাহমুদা সংসার ছেয়ে যাননি। এর মধ্যে গত চার বছর আগে বিদেশ চলে গেলে তার ও তার সন্তান ফাহিমের ভরণপোষনের কোন খরচ দিত না ইউসুফ। ফোনে যোগাযোগ করলে উল্টো গালমন্দ করতো। বিদেশ থেকে ফিরে ইউসুফ স্ত্রীর ওপর নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেয়। এ ব্যাপারে এলাকার গন্যমাণ্য ব্যাক্তিদের জানানো হলে সালিশ বৈঠকে সুরাহা না হলে গত বছরের ১১ নভেম্বর ইউসুফকে তালাক দেয় স্ত্রী মাহমুদা আক্তার। তালাকের পর থেকেই বিভিন্নভাবে প্রাণে মেরে ফেলার হুমকী প্রদান করেন। এক পর্যায়ে তাদের অন্তরঙ্গ সময়ের ধারণ করা ভিডিও ক্লিপস ও ছবি সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক, ইউটিউব ও টিকটকে আপলোড করে ছেড়ে দেয়। এই ঘটনায় মাহমুদা পর্ণোগ্রাফী নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করলে পুলিশ সাবেক স্বামী ইউসুফ আলীকে গ্রেপ্তার করে।

আড়াইহাজার থানার ওসি মোহাম্মদ আহসান উল্লাহ জানান, আসামিকে গ্রেপ্তার করে মঙ্গলবার (১৭ অক্টোবর) বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »